কোটি কোটি টাকা বিনিয়োগ, রাজ্য জুড়ে বিপুল কর্মসংস্থান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।  বাংলায় বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। বণিকসভার অনুষ্ঠানে দুটি প্রকল্পের ঘোষণা করে দিল দুই বড় বড় সংস্থা। প্রথমটি হল ইসক্রাইমেকো ইন্ডিয়া এবং দ্বিতীয়টি কগনিজ্যাজ্যান্ট (Cognizant)। আর তাতেই কর্মসংস্থান পেতে চলেছেন কমপক্ষে  প্রায় ১১০০০ মানুষ।

ইসক্রাইমেকো ইন্ডিয়ার এমডি মদন মোহন চক্রবর্তী জানিয়েছেন, ‘নিউটাউনের সিলিকন ভ্যালিতে পাঁচ একরে আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার তৈরি হচ্ছে । এই স্মার্ট মিটার জল, গ্যাস ও বিদ্যুতের জন্য ব্যবহার করা যাবে। শীঘ্রই কারখানা তৈরির কাজ শুরু হবে।  ইতিমধ্যেই ৯০০-৯৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।‘ বলা বাহুল্য, বর্তমানে গোটা দেশে ইসক্রাইমেকোর দু’টি কারখানা রয়েছে। একটি মহীশূর এবং অন্যটি হায়দ্রাবাদে।

অন্যদিকে, আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থাকগনিজ্যাজ্যান্ট (Cognizant) কোভিডের সময় থেকে বন্ধ অফিস নতুন করে চালু করছে। শুধু তাই নয় কগনিজ্যান্টের সেক্টর ফাইভে প্রথম ক্যাম্পাসটি নতুন করে বানান হচ্ছে। এই প্রসঙ্গে কগনিজ্যাজ্যান্টের কলকাতার অপারেশন হেড জানান,’ প্রথম ক্যাম্পাসটি পুনরায় খোলা হচ্ছে। এক থেকে দেড় বছরের মধ্যে  সেটি তৈরি হয়ে যাবে। আর তাতে ২০০০ কর্মসংস্থান হতে চলেছে।‘ এখান থেকেই স্পষ্ট যে রাজ্য জুড়ে দুই বড় বড় সংস্থা কোটি কোটি টাকা বিনিয়োগ করায় আগামী কয়েক বছরের মধ্যেই চাকরি পেতে চলেছেন হাজার হাজার  চাকরিপ্রার্থী।

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ‘কালা জাদু’, হ্যারি কেনকে নিয়ে তান্ত্রিকের মন্তব্যে শোরগোল

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা