৩৫ হাজার টাকা বেতনে Tea Board of India-তে চাকরির সুযোগ, সরাসরি ইন্টারভিউ

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি খুঁজছেন? লিখিত পরীক্ষার ঝামেলা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে পেয়ে যেতে পারেন সরকারি সংস্থায় কাজের সুযোগ। আকর্ষণীয় বেতন, দার্জিলিংয়ে পোস্টিং আর অভিজ্ঞতা বাড়ানোর সুবর্ণ সুযোগ। ভারতের Tea Board of India-এর তরফে অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদটি সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক। বাণিজ্য বিভাগের প্রার্থীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়াটি হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে, ফলে কোনও লিখিত পরীক্ষার ঝামেলা নেই। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট একটি শূন্যপদ রয়েছে। 

নির্বাচিত প্রার্থীকে Darjeeling Tea Research and Developement Centre and Quality Control Labratory-তে কাজের জন্য নিয়োগ করা হবে। এটি দার্জিলিংয়ের একটি গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র। এখানে কাজ করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে অভিজ্ঞতার দিক থেকে মুল্যবান। এই পদে মাসিক বেতন ৩৫ হাজার টাকা। এর পাশাপাশি অন্যান্য ভাতা পাওয়ার সুযোগও রয়েছে, ফলে মোট আয় আরও কিছুটা বাড়তে পারে।

আরও পড়ুন: হঠাৎ সাদা তুষারের চাদরে ঢেকে গেল সান্দাকফু

যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বি.কম (অনার্স), এম.কম, সিএ (ইন্টার) অথবা সিএমএ (ইন্টার) পাশ হওয়া আবশ্যক। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগের পুরো প্রক্রিয়াটি ইন্টারভিউ-নির্ভর। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ মার্চ সকাল সাড়ে ১১টার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। সঙ্গে আবেদনপত্র, বায়োডাটা এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতেই সরাসরি নির্বাচন করা হবে। অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ হিসেবে ধরা হচ্ছে। সরকারি সংস্থার অধীনে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে আরও বড় সম্ভাবনার পথ খুলে দিতে পারে। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা