চমকে চমকে মোড়া নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’, কুম্ভকর্ণ-কৈকেয়ীর ভূমিকায় ববি-লারা

নীতেশ তিওয়ারি এমন অভিনেতাদের কাস্ট করতে চান যারা ভারতীয় ইতিহাসের সবচেয়ে কালজয়ী গল্পের চরিত্রে অভিনয় করার জন্য উপযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর মাঝামাঝি সময়ে মুক্তি পেয়েছিল হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের প্রেক্ষাপটে নির্মিত ‘আদিপুরুষ’। ছবিটিকে রামায়ণের আধুনিক সংস্করণ হিসেবে দাবি করা হয়েছিল। কিন্তু ছবি মুক্তির পর দেশজুড়ে রীতিমতো তাণ্ডব শুরু হয়েছিল।

ছবির দুর্বল কাহিনী এবং অনুন্নত ভিএফএক্স, তারকাদের মুখের সংলাপ, সঙ্গে তাঁদের আপত্তিকর পোশাক সবটার বিরুদ্ধেই দেশজুড়ে তাণ্ডব শুরু হয়। যার ফলে মাত্র ৪ সপ্তাহ পরেই এই ছবিকে সরিয়ে দেওয়া হয় প্রেক্ষাগৃহ থেকে। তবে এই ভুল আর হবে না! কথা দিয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক নীতেশ তিওয়ারি। বলিউডের একাধিক দাপুটে তারকার সমন্বয়ে তিনি তৈরি করতে চলেছেন ‘রামায়ণ’। প্রথমে ছবিতে রাম-সীতার ভূমিকায় অভিনয় করার কথা ছিল বলিউডের রিয়েল লাইফ কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের।

কিন্তু পরে আলিয়া নাকচ করে দেওয়ায় সেই জায়গায় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে প্রতিস্থাপন করা হয়। তবে চমক এখানেই শেষ নয়! শোনা গিয়েছে, রাবণের চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার যশ আর রাম ভক্ত হনুমানের চরিত্রে অভিনয় করতে পারেন সানা দেওল। এখন আবার শোনা যাচ্ছে, রামায়ণের আরও দুই মুখ্য চরিত্র কুম্ভকর্ণ এবং কৈকেয়ীর ভূমিকায় অভিনয় করতে পারেন লারা দত্ত। রামায়ণের কৈকেয়ীর চরিত্রটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। দশরথের মেজো স্ত্রী কৈকেয়ীর পরামর্শেই রাম-সীতার ১৪ বছরের বনবাস হয়। আর এই মূহুর্তে ANIMAL-এর সাফল্যের জন্যে একেবারে স্বপ্নের সাগরে ভাসছেন ববি দেওল। ইন্ডাস্ট্রি থেকে বহু অফার পাচ্ছেন তিনি। 

পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, কুম্ভকরণের ভূমিকায় অভিনয়ের জন্য ববি দেওলকে বিবেচনা করছেন নীতেশ তিওয়ারি। এবং ভগবান হনুমানের ভূমিকার জন্যেও সানি দেওলের সঙ্গে আলোচনা চলছে। চলচ্চিত্রের একটি ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, “নীতেশ তিওয়ারি এমন অভিনেতাদের কাস্ট করতে চান যারা ভারতীয় ইতিহাসের সবচেয়ে কালজয়ী গল্পের চরিত্রে অভিনয় করার জন্য উপযুক্ত। তিনি মনে করেন রাজা দশরথের তৃতীয় স্ত্রী রাজকুমারী কৈকেয়ীর চরিত্রে অভিনয়ের জন্য লারা দত্ত নিখুঁত। লারাও চলচ্চিত্রে অভিনয়ের জন্যে উত্তেজিত। তিনি মার্চ মাসে ছবির প্রথম শিডিউলে রণবীর কাপুরের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।” পিঙ্কভিলার সূত্র অনুসারে, “ববি এখনও রামায়ণের জন্যে নীতেশ তিওয়ারিকে হ্যাঁ বলেনি। তবে তিনি ছবিটি করতে পারেন বা নাও করতে পারেন এবং আগামী ২ মাসের মধ্যে তিনি নিশ্চিত করবেন৷ অ্যানিমালের সাফল্যের পরে, ববি এখনই সারা ইন্ডাস্ট্রি থেকে অফারে প্লাবিত। তবে শুধু নীতেশ তিওয়ারি নয়, এমনকি রণবীর কাপুরও সানিকে ভগবান হনুমানের চরিত্রে দেখতে আগ্রহী।”

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

সিজেপি আন্দোলনকারীকে ধর্ষণ-খুনের হুমকি, কড়া নিন্দায় সরব ভূমি পেডনেকার

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর