সৃজিতের সঙ্গে বিচ্ছেদের গুজবে প্রথমবার মুখ খুললেন মিথিলা

কলকাতায় এ ধরনের গসিপের চর্চা নিয়মিতই হয়। এসব মিথ্যা খবর আমি পাত্তাই দিই না, মাথা ঘামাই না।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিন কয়েক ধরেই টলমল বাংলার জনপ্রিয় দম্পতি সৃজিত মুখোপাধ্যায় এবং ঢালিউড অভিনেত্রী মিথিলার দাম্পত্য জীবনের সম্পর্ক। তাহসানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার অনেক বছর পর সৃজিতের সঙ্গে ঘর বাঁধেন মিথিলা। তাও নাকি এখন বিচ্ছেদের পথে। কিন্তু এই বিষয়ে সৃজিত বা মিথিলা কেউই এতদিন পর্যন্ত মুখ খোলেননি। বারবার যোগাযোগ করেও মিথিলা এই বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাতে রাজি হননি। এদিকে নায়িকার মুখে কুলুপ এঁটে রাখা দেখে সংবাদমাধ্যমও বানিয়ে বানিয়ে একাধিক খবর তৈরি করতে শুরু করে। বাড়াবাড়ি চরম পর্যায়ে পৌঁছতেই নীরবতা ভাঙলেন মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে চলতি মাসের প্রথম দিকে সুইজারল্যান্ডে গিয়েছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তখনই রটে যায় সৃজিতের সঙ্গে মিথিলার বিচ্ছেদ হয়ে যাচ্ছে।

সম্প্রতি দেশে ফিরে ‘বিচ্ছেদ’ নিয়ে প্রথম মুখ খুললেন নায়িকা। বাংলাদেশের এক সংবাদমাধ্যম অনুযায়ী, ‘একটা মিথ্যা জিনিস মানুষ কীভাবে ছড়িয়ে দেয়, অবাক লাগে। অথচ কত ভালো ভালো কাজ করে যাচ্ছি, সেগুলো নিয়ে লেখা হয় না, ছড়ানোও হয় না। অনলাইনের যুগে এসে যে যেভাবে পারছে, মনগড়া লিখে দিচ্ছে। তবে এসব নিয়ে আমি একদমই মাথায় ঘামাই না। দিনশেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়। ওখানে (পশ্চিমবঙ্গ) একটি অনলাইন পোর্টালে মজা করে লেখা একটি গসিপ স্টোরি হয়েছিল। সেখানে কারোর নামও উল্লেখ ছিল না, কিন্তু পরবর্তী সময়ে বিষয়টিকে অন্যান্য ওয়েব পোর্টাল রং দিয়ে আমাদের নাম জুড়ে দিয়েছে। এরপর যার যার মতো করে ছড়িয়েছে। কলকাতায় এ ধরনের গসিপের চর্চা নিয়মিতই হয়। এসব মিথ্যা খবর আমি পাত্তাই দিই না, মাথা ঘামাই না।’

এই মুহূর্তে সুইজারল্যান্ড ইউনিভার্সিটি অব জেনেভাতে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে পিএইচডি করছেন মিথিলা। এই কারণেই মাঝেমধ্যে সেখানে যাচ্ছেন তিনি। কোনরকম বিচ্ছেদ হয়নি তাঁদের। খুব শীঘ্রই কলকাতায় মুক্তি পাবে মিথিলার ছবি ‘ও অভাগী’। ছবিতে দুটি সময়ের দুটি চরিত্র নিয়ে অভিনয় করছেন তিনি। এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্র করতে বেশ পছন্দ করেন অভিনেত্রী।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

দুর্গাপুরে কালীপুজোর মেলায় বসবে না নাগরদোলা, বড় নির্দেশ পুলিশ প্রশাসনের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বিকট শব্দে অতিষ্ঠ, রেগে মহিলা আইনজীবীর গাড়ি আগুনে জ্বালিয়ে দিলেন পড়শি যুবক

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…