ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! পাপারাজ্জিদের দেখেই গুজব প্রেমিকা পলক তিওয়ারিকে ধাক্কা দিয়ে আড়াল করার চেষ্টা করলেন অভিনেতা ইব্রাহিম খান তথা সইফ আলি খানের ছেলে। কিন্তু কেন এমন করলেন? মুম্বইয়ের পাপারাজ্জিরা তারকাদের খুঁটিনাটি যাবতীয় মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু এইসব ভিডিওর কারণে মাঝে মধ্যে বিপাকে পড়ে যান তারকারা। অজান্তেই তারকাদের এমন মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে, যা তাঁদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই নিয়ে অনেকবার প্রতিবাদও জানিয়েছেন তাঁরা। যাই হোক, বছর কয়েক ধরেই ইব্রাহিম আলি খানের সঙ্গে পলক তিওয়ারির সম্পর্কের গুজব চলছে। তাঁদের দুইজনকে একাধিকবার একাধিক স্থানে একসঙ্গে দেখা গিয়েছে।

ইব্রাহিমকে শেষবার দেখা গিয়েছিল ‘সরজমিন’ সিনেমায়। গতকাল রাতে তাঁকে তাঁর গুজব প্রেমিকার সঙ্গে সিনেমাহল থেকে বেরোতে দেখা যায়। সেখানেই তাঁদের ছবি-ভিডিও রেকর্ড করে ফেলেন পাপারাজ্জিরা। আর ক্যামেরা দেখা মাত্রই ইব্রাহিম পলককে ধাক্কা দিয়ে ঘরের আড়ালে চলে যেতে বলেন। যাতে অভিনেত্রী বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। ততক্ষণে পলকের ছবি ক্যামেরাবন্দী হয়ে গিয়েছে। পলকের প্রতি ইব্রাহিমের এই আচরণ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তবে কী প্রেমের সম্পর্ক আড়াল করতে চাইলেন ইব্রাহিম? যদিও এই ঘটনা প্রথম নয়। মুম্বইয়ের রেস্তোরাঁ, পার্টি এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠানে পলক-ইব্রাহিমকে মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায়। সম্প্রতি একটি রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় ক্যামেরাবন্দী হয়ে ছিলেন তাঁরা। সেখানে ইব্রাহিমকে তাঁদের সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করলেও তিনি এড়িয়ে গিয়েছিলেন।

বলেছিলেন, “ছেড়ে দাও ভাই, বাড়ি যাও, ধন্যবাদ।” যাই হোক, গতকালের ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ কেউ তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের জন্য পাপারাজ্জিদের তীব্র সমালোচনা করছেন, আবার কেউ কেউ পলকের প্রতি ইব্রাহিমের আচরণে ক্ষুব্ধ হয়েছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “যদি সে মিডিয়ার সামনে তাঁকে সম্মান করতে না পারে, অন্তত যেভাবে সে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, তা উচিত নয়।” ইব্রাহিমকে আগামীতে ‘দিলের’ নামে একটি ছবিতে দেখা যাবে, যেখানে প্রধান চরিত্রে শ্রীলীলাও অভিনয় করছেন। এদিকে, শোনা যাচ্ছে পলককে ‘রাগিনি ৩’-তে দেখা যাবে। তবে, ছবিটিতে তার অভিনয়ের ব্যাপারে কোনও নিশ্চিত খবর নেই। আর পলক-ইব্রাহিম কখনই তাঁদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি এবং নিশ্চিতও করেননি।

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু