বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

নয়দিন কেটে যাওয়ার পরেও 'দৃশ্যম ৩'-নিয়ে বক্সঅফিসে একই উন্মাদনা বহাল রয়েছে। সপ্তাহজুড়ে প্রেক্ষাগৃহগুলিতে ছবিটির দাপট বহাল ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়দিন কেটে যাওয়ার পরেও ‘দৃশ্যম ৩’-নিয়ে বক্সঅফিসে একই উন্মাদনা বহাল রয়েছে। সপ্তাহজুড়ে প্রেক্ষাগৃহগুলিতে ছবিটির দাপট বহাল ছিল। দ্বিতীয় সপ্তাহান্ত শেষে ছবিটি ৩০০ কোটি টাকা অতিক্রম করে গিয়েছে দেশীয় বক্সঅফিসে। যা ছবির প্রধান অভিনেতা অজয় দেবগনের কেরিয়ারের জন্যে মাইলফলক সফলতা। পাশাপাশি ‘দৃশ্যম’ সিরিজের জন্যেও সবচেয়ে বড় ওপেনিং। ছবির আগের দুই সিরিজ এত সফলতা অর্জন করতে পারেনি।

দৃশ্যম দ্য কনক্লুশন’-এর অগ্রিম বুকিং শুরু হয়েছিল গত ২৭ সেপ্টেম্বর থেকে এবং অগ্রিম বুকিংয়েই ছবিটি ২৭ কোটি টাকা অর্জন করে ফেলেছিল। আর মুক্তির দিন ৬১ কোটি টাকা আয় করেছিল। শুধু দেশ নয়, বিদেশেও ছবিটি দারুণ সাফল্য অর্জন করছে। সেখানে টম ক্রুজ, ব্র্যাড পিটের ছবিগুলিকেও পিছনে ফেলে দিয়েছে ‘দৃশ্যম ৩’। যাই হোক, স্যাকনিল্কের দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির নবম দিনে অর্থাৎ দ্বিতীয় শনিবারে ‘দৃশ্যম ৩’ ২৬.৫০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। সুতরাং এখনও পর্যন্ত দেশজুড়ে ছবির আয় দাঁড়িয়েছে ২৮৬.৫০ কোটি টাকা। যার ফলে ‘দৃশ্যম ৩’ ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’-এর গড়া রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। যেটি ‘দৃশ্যম ৩’-এর আগে অজয় দেবগনের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছবি ছিল। যেটির আজীবন মোট সংগ্রহ ছিল ২৭৯.৫৯ কোটি টাকা। কিন্তু ‘দৃশ্যম ৩’ এখন অজয়ের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হতে চলেছে।

এই ছবিতে অজয় ছাড়াও আরও অভিনয় করছেন, জয় সালগাঁওকর, তাব্বু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ঈশিতা দত্ত, মৃণাল যাদব এবং কমলেশ সাওয়ান্তরা। যারা সিরিজের আগের ছবিগুলিতেও তাঁদের একই ভূমিকা পালন করেছিল। কিন্তু ছবিতে বাড়তি প্রকাশ রাজ, সৌরভ শুক্লা, জয়দীপরা যুক্ত হয়েছেন। এই সিরিজের তৃতীয় কিস্তি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। তিনি আমিল কিয়ান খান এবং পারভেজ শেখের সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন। অলোক জৈন, অজিত আন্ধারে, কুমার মঙ্গত পাঠক এবং অভিষেক পাঠক ছবিটি প্রযোজনা করছেন।

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষণ্ড স্বামীর

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার