ঐশ্বর্যর বাড়ি থেকে একাধিক সোনা ও হীরের গয়না চুরি, গ্রেপ্তার ১৮ বছরের পুরনো গৃহকর্মী

গহনা চুরির কারণ হিসেবে পুলিশকে ঈশ্বরী জানিয়েছেন, তিনি একটি বিশাল বাড়ি কেনার জন্য সোনার আইটেমগুলি চুরি করেছেন এবং তা বিক্রি করে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই খবরে এসেছিল যে, সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যর চেন্নাইয়ের বাড়ি থেকে প্রায় ৬০টি সোনা, রৌপ্য এবং হীরার গহনা চুরি হয়েছে। তিনি পুলিশের কাছে তাঁর বাড়ির কর্মচারিদের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছিলেন। তাঁর বাড়ির লকার থেকে প্রায় ৩.৬০ লক্ষ মূল্যের সোনা এবং হীরার গয়না হারিয়ে গিয়েছে। এই অভিযোগের ১০ দিন পরেই গ্রেপ্তার হলেন চলচ্চিত্র নির্মাতার পরিচারিকা ঈশ্বরী। জানা গিয়েছে, তিনি চুরি করতে তাঁর ড্রাইভার ভেঙ্কটেসানের সাহায্য নিয়েছিলেন। একটি প্রতিবেদন অনুসারে, ঈশ্বরী প্রায় ১০০ টি স্বর্ণালঙ্কার, ৩০ গ্রাম হীরার গহনা এবং চার কিলোগ্রাম রৌপ্য সামগ্রী চুরি করেছেন। গহনা চুরির কারণ হিসেবে পুলিশকে ঈশ্বরী জানিয়েছেন, তিনি একটি বিশাল বাড়ি কেনার জন্য সোনার আইটেমগুলি চুরি করেছেন এবং তা বিক্রি করে দিয়েছেন।

ঈশ্বরী, ১৮ বছর ধরে পরিচারিকার কাজ করেন ঐশ্বর্যর বাড়িতে। সুতরাং ঐশ্বর্যর পরিবারের সমস্ত খুঁটিনাটি এবং অন্তর্নিহিত বিষয়গুলির কথা জানতেন। সে বেশ কয়েকদিন ধরে লকার খুলে জিনিসপত্র চুরি করেছে। লকারের চাবিও তাঁর কাছে ছিল। ইতিমধ্যেই ধনুশের প্রাক্তনের বাড়ি থেকে চুরি হওয়া জিনিসগুলি জব্দ করা হয়েছ৷ সোমবার এফআইআরে ঐশ্বর্য বলেছিলেন, তিনি শেষবার তার ছোট বোন সৌন্দর্যের বিয়েতে গয়নাগুলি পরেছিলেন। তারপর থেকে লকারে রয়েছে গহনাগুলি। যা ২০২১ সালে তাঁর প্রাক্তন স্বামী ধনুশের অ্যাপার্টমেন্ট এবং পরে রজনীকান্তের বাসভবনে সরিয়ে নেওয়া হয়। লকারের চাবি ঐশ্বর্যর ফ্ল্যাটেই ছিল। যখন চুরির ঘটনা ঘটে তখন ঐশ্বর্য তাঁর সর্বশেষ ছবি লাল সালামের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।

তেনামপেট পুলিশ আইপিসির 381 ধারায় মামলা দায়ের করেছে। প্রসঙ্গত, গহনাগুলির মধ্যে রয়েছে হীরার সেট, প্রাচীন সোনার টুকরা, নবরত্নম সেট, চুড়ি এবং ৩.৬০ লক্ষ মূল্যের প্রায় ৬০টি সোনার হার। অভিযোগে, ঐশ্বর্য তার দুই গৃহকর্মী এবং ড্রাইভারকে সন্দেহ করে ছিলেন৷ ঐশ্বর্য এবং ধনুশ ২০২২ সালের জানুয়ারিতে তাঁদের বিচ্ছেদ ঘোষণা করেন৷ তাঁদের বর্তমানে দুটি সন্তান, পুত্র যাত্রা এবং লিঙ্গা৷

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট