মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

ব্রাজিলে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রখ্যাত হলিউড গায়ক-গীতিকার অলিভার ট্রি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রাজিলে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রখ্যাত হলিউড গায়ক-গীতিকার অলিভার ট্রি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। গতকাল রবিবার (১৪ জুন) ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই দুর্ঘটনাটি ঘটেছে। মাঝে আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি হেলিকপ্টারই মাটিতে ভেঙে পড়ে। যার ফলে একটি হেলিকপ্টারে ৫ জনেরই মৃত্যু হয় এবং অন্য হেলিকপ্টারের পাইলটের মৃত্যু হয়। নিহত ৬ জনের মধ্যে একজন গায়ক অলিভার ট্রি ছিলেন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় বেশ কয়েকটি বৈদ্যুতিক গাড়িতেও আগুন ধরে গিয়েছে।

ঘটনাটি রীতিমতো নাড়িয়ে দিয়েছে ব্রাজিল প্রশাসনকে। ইতিমধ্যেই কর্মকর্তারা এই সংঘর্ষের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছেন। ফরেনসিক দল দুর্ঘটনাস্থল পরীক্ষা করছে। পুলিশ বিবৃতিতে জানিয়েছে, ‘মৃতদের শনাক্ত করণের জন্য মরদেহের ফরেনসিক পরীক্ষা করা হবে, যা এয়ার অপারেশনস সেন্টারের রেকর্ডে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে।’ জানা যায়, মৃত্যুর আগের দিন ব্রাজিলে বেশ আনন্দময় সময় কাটিয়েছিলেন আমেরিকান গায়ক অলিভার ট্রি। তাঁর শেষ সোশ্যাল মিডিয়া পোস্টটি ছিল ১৩ জুনে। যেখানে তাঁকে ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ইয়ে ব্রেকের সঙ্গে দেখা গিয়েছিল। ভিডিওটিতে তাঁদের একসঙ্গে ফুটবল খেলা, সাইকেল চালানো, চুল কাটা, রান্নার মতো কার্যকলাপ করতে দেখা যায়।

পুরো ক্লিপ জুড়ে আবহ সঙ্গীত হিসেবে অলিভার ট্রি-র ‘ওয়ার্থ নাথিং’ গানটি বাজছিল। ভিডিওটি প্রায় ৯৭ লক্ষ ভিউ পেয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনায় গায়কের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভিডিওটির কমেন্ট সেকশনে ভক্তরা শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার আগে অলিভার ট্রি বিশ্বজুড়ে কনসার্টের মাঝপথে ছিলেন। গত ৬ জুন তিনি সাও পাওলোতে অনুষ্ঠান করেছিলেন। তাঁর এই সফর আগামী ১৩ জুলাই লিসবনে শেষ হওয়ার কথা ছিল। তার আগে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। প্রতিবেদন অনুসারে, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন অলিভার ট্রি, আর্জেন্টাইন ইউটিউবার গ্যাসপার প্রিম (যিনি অনলাইনে গ্যাসপি নামে পরিচিত), এবং যাত্রী লুকাস ভিনিয়ালে ও লুকাস ব্রিতো চাভেস।

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা