এই মুহূর্তে

চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোদ্দার, বয়স হয়েছিল ৯১ বছর

নিজস্ব প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোদ্দার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। সোমবার থানের জুপিটার হাসপাতালে মৃত্যু হয়েছে প্রবীণ মারাঠি অভিনেতা অচ্যুত পোদ্দারের।

জানা গিয়েছে, শারীরিকভাবে অসুস্থ ছিলেন অভিনেতা। সেই কারণে তাকে থানের জুপিটার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার থানেতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। একটি বেসরকারি চ্যানেলের ইনস্টাগ্রাম এর মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানা গিয়েছে। ৪ দশকেরও বেশি সময় ধরে হিন্দি এবং মারাঠি সিনেমায় কাজ করেছেন তিনি। প্রায় ১২৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন বলে জানা গিয়েছে। তার ছবিগুলি বাণিজ্যিকভাবে সফল। সমালোচকদের প্রশংসা ও কুড়িয়েছেন তিনি। পেশাদার প্রশিক্ষণ ছাড়াই প্রায় ৪৪ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন অচ্যুত পোদ্দার। অভিনয় শুরু করার আগে তিনি ভারতীয় সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে কাজ করেছেন। পাশাপাশি ইন্ডিয়ান ওয়েলেও ২৫ বছর ধরে কাজ করেছেন তিনি।

তার অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হল, আক্রোশ, পরিণীতা, লাগে রাহো মুন্নাভাই, দাবাং টু, থ্রি ইডিয়েটস,অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিঁউ আতা হে, অর্ধ সত্য, তেজাব,পারিন্দা, রাজু বান গ্য়ায় জেন্টলম্যান, রঙ্গিলা, বাস্তব, হাম সাথ সাথ হে, পরিনীতা, ভেন্টিলেটার। শুধু সিনেমাই নয় একাধিক ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ওয়াগলে কি দুনিয়া, মাঝা হোশিল না, মিসেস তেন্ডুলকারের মতো ধারাবাহিক তার ঝুলিতে রয়েছে। তার কিছু সংলাপ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পপুলার। তার মধ্যে অন্যতম আরে কেহেনা কেয়া ছাড়তে হো, এবং কা বাত হে। আমির খান অভিনীত থ্রি ইডিয়টস ছবিতে অধ্যাপক এর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ভারতীয় সিনেমায় এবং টেলিভিশনে তার অবদান আগামী প্রজন্ম মনে রাখবে

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রানির ‘মারদানি ৩’, কত মিনিটের ছবি?

শুটিং থেকে ফেরার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে অভিনেত্রী অহনা দত্ত

‘ক্ষমা করব না’, গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন স্ত্রী সুনীতা

শুটিংয়ে কেন বই নিয়ে যান? নিজেই রহস্য ফাঁস করলেন মোশারফ করিম

ছয় বছর প্রেম করেও টাবুকে ধোঁকা দিয়েছিলেন সঞ্জয় কাপুর, কেন?

ফের ‘ডন’ চরিত্রে অভিনয় করবেন শাহরুখ, ফারহান আখতারের সামনে রাখলেন এই শর্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ