জাতীয় পুরস্কার পেল ‘গুলমোহর’, ‘KGF 2’, ‘কাবেরী অন্তর্ধান’, ‘অপরাজিত’, কে কোন বিভাগে?

নিত্যা মেনন ও মানসী পারেখ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। নীনা গুপ্তা উনচাই-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী জিতেছেন, আর পবন মালহোত্রা ফৌজা-র জন্য সেরা পার্শ্ব অভিনেতা জিতেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার ১৬ অগস্ট দুপুর দেড়টা নাগাদ ঘোষিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাদের নাম। চলচ্চিত্র শিল্পীরা গোটা বছরে এই পুরুস্কারের জন্যে অপেক্ষা করে থাকেন। তবে এ বছর বলিউডের কপাল খারাপ। গতবছর বলিউড থেকে সেরা অভিনেত্রীর নাম ঘোষণা হয়েছিল। তালিকায় ছিলেন আলিয়া ভাট এবং কৃতি স্যানন। আর সেরা অভিনেতা হয়েছিলেন পুষ্পা নায়ক আল্লু অর্জুন।সেরা পার্শ্ব অভিনেতা হয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠী। কিন্তু এ বছর বলিউডে সেরা অভিনেতা এবং অভিনেত্রী বলিউডের কেউ হয়নি। তবে সেরা গায়ক হয়েছেন অরিজিৎ সিং, সঙ্গীত পরিচালক হয়েছেন প্রীতম চক্রবর্তী এবং বিশাল ভরদ্বাজ। এছাড়া সেরা ছবি হয়েছে, বলিউডের গুলমোহর।

তাছাড়া বেশিরভাগ পুরস্কারই এবার দক্ষিণী ইন্ডাস্ট্রির দখলে।সেরা অভিনেতা হয়েছেন ঋষভ শেট্টি এবং সেরা অভিনেত্রী হয়েছেন নৃত্যা মেনন এবং মানসী পারেখ। এছাড়া মণিরত্নমের পোন্নিয়ান সেলভান এবং যশের KGF 2-ও একাধিক পুরস্কার পেয়েছে। এছাড়া তালিকায় রয়েছে জোড়া বাংলা চলচ্চিত্র, কাবেরী অন্তর্ধান এবং অপরাজিত। এছাড়া চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্যে মেনশন স্বীকৃতি পেয়েছেন মনোজ বাজপেয়ী। আগামী অক্টোবরে কোনও একটি দিনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজেতাদের হাতে জাতীয় পুরুস্কার তুলে দেবেন। এ বছর ২০২২ সালের চলচ্চিত্র শিল্পীদের বিজেতা ঘোষণা করা হয়েছে। জাতীয় পুরস্কার মঞ্চে জুরিদের মধ্যে ছিলেন- রাহুল রাওয়াইল, ফিচার ফিল্ম জুরির চেয়ারপার্সন, নীলা মাধব পান্ডা, নন-ফিচার ফিল্ম জুরির চেয়ারপার্সন, সিনেমা জুরিতে সেরা লেখার চেয়ারপার্সন মিঃ গঙ্গাধর মুদালাইর। অনুষ্ঠানটি ১ জানুয়ারী, ২০২২ থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) দ্বারা প্রত্যয়িত ফিচার এবং নন-ফিচার ফিল্মগুলির বিজেতা দের নাম ঘোষণা করেছে। ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে মনোজ বাজপেয়ীর গুলমোহর।

শুধু তাই নয়, ছবিটি একটি বিশেষ উল্লেখও পেয়েছে। গুলমোহর ছাড়াও মালায়ালাম ফিল্ম কাধিকান, পোন্নিয়ান সেলভান পার্ট-১ এবং সঞ্জয় সলিল চৌধুরীও বিশেষ উল্লেখ পেয়েছেন।ঋষভ শেঠি তার ব্লকবাস্টার চলচ্চিত্র কান্তরার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। সিনেমাটি পরিচালনাও করেছিলেন তিনি। যশ-অভিনীত KGF: চ্যাপ্টার 2 হল সেরা কন্নড় ফিল্ম। নিত্যা মেনন ও মানসী পারেখ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। নীনা গুপ্তা উনচাই-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী জিতেছেন, আর পবন মালহোত্রা ফৌজা-র জন্য সেরা পার্শ্ব অভিনেতা জিতেছেন। এছাড়া ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির শিরোপা জিতেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’। অন্যদিকে জোড়া জাতীয় পুরস্কার জিতেছে অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’। সেরা প্রোডাকশন ডিজাইন এবং রূপটানের জন্য জাতীয় মঞ্চে জোড়া শিরোপা পেয়েছে ‘অপরাজিত’।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…