প্রকাশ্যে ‘৮৩’ নতুন পোস্টার, কপিলের অবদানকে স্বীকৃতি রণবীরের

দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে করোনা বাধা কাটিয়ে পেক্ষাগৃহেই মুক্তি পাচ্ছে '৮৩'

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে করোনা বাধা কাটিয়ে পেক্ষাগৃহেই মুক্তি পাচ্ছে ‘৮৩’। আগামী ৩০ নভেম্বর মুক্তি পাবে এই ছবির ট্রেলার। যার জন্য অপেক্ষায় সকল সিনেমাপ্রেমীরা। দু’দিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির টিজার। সেখানে কপিল দেবের ভূমিকায় রয়েছেন রণবীর সিং। রবিবার মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। যাতে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটের দলকে দেখা গিয়েছে। এই ছবিতে সকলেই ১৯৮৩ বিশ্বকাপ দলের খেলোয়াড়দের চরিত্রে রয়েছেন। যার মধ্যে কপিল দেবের চরিত্রে রয়েছেন রণবীর সিং।

আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে কবীর খান পরিচালিত ‘৮৩’ ছবিটি। দীর্ঘদিন শ্যুটিং হয়ে পড়ে রয়েছে ছবিটি। অবশেষে করোনার বাধা কাটিয়ে আসছে বড়পর্দায়। মুখ্য চরিত্রে অর্থাৎ কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। তাঁর স্ত্রীয়ের অর্থাৎ রোমি দেবের চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন। ভারতীয় ক্রিকেটের তদকালীন ম্যানেজারের চরিত্রে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, মোহিন্দর অমরনাথের চরিত্রে অভিনয় করছেন সাকিব সালিম, বালবিন্দর সিং-এর চরিত্রে রয়েছেন অ্যামি ভির্ক, সুনীল গাভাস্কারের চরিত্রে রয়েছেন তাহির রাজ বাসিন ও সৈয়দ কৃমিনির চরিত্রে অভিনয় করছেন শাহিল খাট্টার।

২০১৯ সাল থেকে চলছিল এই ছবির শ্যুটিং। যা নির্ধারিত সময়েই শেষ হলেও করোনার জন্য পেক্ষাগৃহের মুখ দেখতে পায় নি ৮৩। আগামী ২৪ ডিসেম্বর প্যান ইন্ডিয়া রিলিজ হবে এই ছবির।

ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার