‘পোচার’ মুক্তির পরেই পোষ্য এডওয়ার্ডের সঙ্গে ছবি পোস্ট আলিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রথমবার পরিচালকের ভুমিকায় দেখা গেল বলিউড কুইন আলিয়া ভাটকে। মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত প্রথম সিরিজ ‘পোচার’।  অভিনয়ের পাশাপাশি আলিয়ার প্রযোজনাও নজর কেড়েছে দর্শকদের। একথায় অভিনয় এবং প্রযোজনায় একাই একশো ‘কাপুর বাড়ির বউমা’ অর্থাৎ আলিয়া ভাট। গত ২৩ শে ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে শুরু হয়েছে এই সিরিজের স্ট্রিমিং।  মোট 8টি পর্বে দেখা যাবে ‘পোচার’ সিরিজ ৷

বর্তমানে ১ নম্বর ট্রেন্ডিং রয়েছে  ‘পোচার’। তাই শনিবার নিজের পোষ্য এডওয়ার্ডের সঙ্গে ছবি পোস্ট করলেন আলিয়া। ছবিতে দেখা যাচ্ছে আলিয়া তাঁর  পোষ্যকে জড়িয়ে ধরে আছে। আর ক্যাপশনে লেখা আছে,’ মুক্তির মাত্র একদিনের মধ্যেই ভারতে #১ নম্বরে রয়েছেন ‘পোচার’ ! পোচার সিরিজটিকে এত ভালবাসার জন্য দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। যারা এখন দেখেননি তারা এখনই @primevideoin দেখুন।‘ বর্তমানে পোষ্য এডওয়ার্ডের সঙ্গে আলিয়ার আদুরে ছবিটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 ছবির গল্পে তুলে ধরা হয়েছে বন্যপ্রাণী পাচারের ঘটনা ৷ সেখানে কীভাবে জঙ্গলে হাতির দাঁত পাচার-সহ নানান পশুর চামড়া পাচারের মতো সত্য ঘটনাকে দেখান হয়েছে। শুধু তাই নয়, সচেতনতা বা অবহেলার কারণে বহু হাতির মৃত্যু ঘটেছে।  এমনই বহু ঘটনা দেখান হয়েছে আলিয়া ভাটের ‘পোচারে’। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নিমিশা সাজায়ান, রোশন ম্যাথিউ, দিব্যেন্দু ভট্টাচার্য, অঙ্কিত মাধব, কানি কুশ্রুতি, রঞ্জিতা মেনন, বিনোদ শেরাওয়াত। পোচার পরিচালনা করেছেন ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড জয়ী রিচি মেহতা ৷   এই সিরিজটি মূলত ইংরেজি, তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষায় দেখা যাবে। 

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার