‘লাপাতা লেডিজ’-এর মুকুটে নয়া পালক! সুপ্রিমকোর্টে ছবির বিশেষ প্রদর্শনী

ধু তাই নয়, সুপ্রিমকোর্টে এই সিনেমা প্রদর্শনীর সময় অতিথি থাকবেন আমির খান (Amir Khan) এবং কিরণ রাও (Kiran Rao)। ছবি শেষ হওয়ার পর কিছু প্রশ্নোত্তর পর্বও থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই মুক্তি পেয়েছে পরিচালক কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিজ’। ছবিটি বক্সঅফিসে তেমন হিট না করলেও ছবির কাহিনী মন ছুঁয়ে গেছে দর্শকদের। এখনও তিন তরুণ অভিনেতা-অভিনেত্রীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। ছবিটি এখনও দর্শকদের কাছে প্রশংসা পাচ্ছে। তবে এবার ছবিটির মুকুটে নয়া পালক জুড়তে চলেছে। সুপ্রিমকোর্টে প্রদর্শিত হতে চলেছে ‘লাপাতা লেডিজ’। যা কিনা নিঃসন্দেহে ছবিটির জন্যে একটি গৌরবের কথা। ‘লাপতা লেজিজ’ (Laapataa Ladies)-এর বিশেষ স্ক্রিনিং হতে চলেছে সুপ্রিমকোর্টের বিচারপতিদের জন্য।

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) ও সুপ্রিম কোর্টের কমিউনিকেশন ডিভিশন সুপ্রিমকোর্টের সমস্ত বিচারপতি, এবং তাঁদের পরিবারের জন্যে লাপাতা লেডিজের বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে শীর্ষ আদালতে। শুধু তাই নয়, সুপ্রিমকোর্টে এই সিনেমা প্রদর্শনীর সময় অতিথি থাকবেন আমির খান (Amir Khan) এবং কিরণ রাও (Kiran Rao)। ছবি শেষ হওয়ার পর কিছু প্রশ্নোত্তর পর্বও থাকবে। আর এই বিশেষ স্ক্রীনিংয়ে সিনেমাটি শুক্রবার (৯ অগস্ট) বিকেল ৪.১৫ থেকে সন্ধে ৬.২০ পর্যন্ত দেখানো হবে। gender sensitization program-এর একটি অংশ হিসেবে এই ছবিটি দেখানো হবে। এই বিষয়ে প্রধান মন্ত্রীর যুক্তি, এই ধরণের অ্যাক্টিভিটি হতে থাকলে সুপ্রিমকোর্টের সমস্ত কর্মীদের একঘেয়েমি কেটে যাবে এবং সমাজের জন্যে নতুন বার্তাও আসবে।

কিরণ রাও এই ছবিটির মাধ্যমে সামনেই লিঙ্গ সমতার বার্তা রেখেছেন। কাছের মানুষের থেকে হারিয়ে গেলে একজন গ্রামের মেয়ের কতটা লড়াই করতে হয় সমাজের সঙ্গে তা বর্ণিত করেছেন। অন্যদিকে পরিবারের সঙ্গে লড়াই করে একটি মেয়ে কিভাবে তাঁর উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারে, তাও লাপাতা লেডিজে দেখানো হয়েছে। এই ছবি সমস্ত লিঙ্গের সমঅধিকারের কথা বলেছে। গ্রামের একটি বিবাহকে কেন্দ্র করে শুরু হয় গল্প। সরল সাদাসিধা এক দম্পতির বিয়ে ও শেষমেষ বিয়ের রাতে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময়ে ট্রেনে বউ-বদল হয়ে যায়, সেখানে ঢুকে যায় চলে অন্য একটি মেয়ে। সে নিজের পড়াশুনা করার জন্যে মিথ্যের সাহায্য নিয়ে সমাজে কি পরিবর্তন এনেছিল তা ছবিতে ব্যাখ্যা করা হয়েছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫