অপেক্ষার অবসান! মুম্বইয়ের বাড়িতে আইনি মতে তৃতীয় বিয়ে সারলেন আমির খান

আইনি মতে তৃতীয়বার বিয়ে সারলেন সুপারস্টার আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে চারহাত এক হল ৬১ বছর বয়সী অভিনেতার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অপেক্ষার অবসান! আইনি মতে তৃতীয়বার বিয়ে সারলেন সুপারস্টার আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে চারহাত এক হল ৬১ বছর বয়সী অভিনেতার। প্রেমিকা গৌরীকে বিয়ে করে চিরদিনের জীবনসঙ্গী বানিয়ে নিলেন তিনি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বামী-স্ত্রী হলেন তাঁরা। জানা গিয়েছে, আজ রবিবার (৫ জুলাই) ১২ টা ৪৫ মিনিট নাগাদ তাঁরা দুজনে আইনি কাগজে সইসাবুদ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাঁদের বিয়ের পর পরিবার আনন্দে মেতে ওঠেন। নতুন জীবনের পা রেখে দুইজনেই খুশি। নতুন বর-কনে হিসেবে চারপাশ থেকে তাঁরা শুভেচ্ছার বন্যায় ভাসছেন। আমিরের পালি হিলের বাড়িতে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যেখানে তাঁদের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন। বিয়ের ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, গৌরীর পরনে সাদা লেহেঙ্গা আর আমিরের পরনে সাদা শেরওয়ানি। সাত বছরের ছেলেকে সাক্ষী রেখে গৌরী আইনি কাগজপত্রে সই করেন।

গত কয়েকদিন ধরেই মুম্বই জুড়ে প্রবল বৃষ্টি। আর এই বৃষ্টি মাথায় নিয়েই আমিরের বিয়ের আগে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছেন তাঁর ‘লগান’ ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকার, এবং তাঁর স্ত্রী, শিল্পপতি মুকেশ আম্বানি পরিবার। তবে শাহরুখ বা সলমান কেউই আমিরের তৃতীয় বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। এদিকে বাবার তৃতীয় বিয়েতে সাক্ষী থাকার জন্যে স্বামী ও শাশুড়িকে নিয়ে নির্ধারিত সময়েও আগেই পৌঁছে গিয়েছিলেন আমিরের কন্যা ইরা খান। এছাড়া অভিনেতার প্রথম স্ত্রী রিনা দত্ত ও দ্বিতীয় স্ত্রী কিরণ রাওও তাঁদের প্রাক্তনের বিয়েতে উপস্থিত ছিলেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) প্রধান রাজ ঠাকরেও বিয়েতে উপস্থিত হয়েছেন। তবে কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল ঝড়-বৃষ্টির কারনে আমিরের বাড়ির রাস্তায় গাছের ডালপালা ভেঙে পড়েছে। তা অতিক্রম করেই অতিথিরা অভিনেতার বাড়িতে পৌঁছন।

 

 

View this post on Instagram

 

A post shared by Spice (@spicesocial)

একদিনেই বিয়ে ও রিসেপশন সারবেন আমির। বিশেষ আইনের অধীনে গৌরীকে বিয়ে করেছেন আমির। তাই বিয়ের অনুষ্ঠানের পর মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন তারকা দম্পতি। খাবারের মেনু তাঁদের পছন্দের। জাঁকজমকপূর্ণ কোনও রিসেপশনের আয়োজন তাঁরা করবেন না, আগেই জানিয়েছিলেন। সেইমতো সবটা পরিকল্পনা করা হয়েছে। শোনা যায় ২০২৩ সালের শেষর দিকে গৌরীর প্রেমে পড়েন আমির। তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রায় ২৫ বছরের। কিন্তু মাঝে তাঁদের দেখা সাক্ষাৎ ছিল না। ২০২৩ সালে তাঁদের আবার পরিচয় হয়। গৌরীর এটি দ্বিতীয় বিয়ে এবং আমিরের তৃতীয়। অবশেষে ২ বছর প্রেমের পর গৌরীকে মিসেস আমির খান হওয়ার সম্মান দিলেন আমির খান। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেও নায়ক ভালোবাসার মানুষকে কাছে স্বীকৃতি দিতে জানেন, বারবার তার প্রমান দিয়েছেন। এখন থেকে গৌরী ও আমির স্বামী-স্ত্রী।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের