‘3 ইডিয়টস্’-এর মদ্যপ দৃশ্যে নাকি সত্যি সত্যি মাতাল ছিলেন আমির-মাধবনরা?

তাঁদের এই বুদ্ধি দিয়েছিল খোদ আমির খান? সম্প্রতি একটি সাক্ষাৎকারে, মাধবন প্রকাশ করেছেন যে, শুটিংয়ের সেই নির্দিষ্ট দিনে, তিনি আসলে নেশাগ্রস্ত ছিলেন, ছবির তারকা আমির খানের পরামর্শে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম সুপারহিট চলচ্চিত্র ‘3 ইডিয়টস্’। ছবির বয়স প্রায় ১৫ বছর। তাও ছবির কাহিনী এখনও তাজা সিনেপ্রেমীদের কাছে। ইঞ্জিনিয়ারিং কলেজের প্রেক্ষাপটে তৈরি ‘3 ইডিয়টস্’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান, শারমন যোশী, করিনা কাপুর, এ আর মাধবন এবং বোমান ইরানি। মাঝে মধ্যেই ছবির টুকরো টুকরো অজানা তথ্য প্রকাশ্যে আসে। ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটির উপরে আয় করেছিল।

রাজকুমার হিরানির এই ছবিতে আমির খানের দুর্দান্ত অভিনয় মন কেড়েছিল সকলের। তবে ছবির কয়েকটি দৃশ্যে দেখানো হয়েছিল, তিন নায়কই মদ খেয়ে চরম মাতলামি করেছে। কখনও তাঁরা কলেজের অফিসে ঢুকে নিজেদের পরীক্ষার খাতা ধ্বংস করেছে আবার কখনও করিনার বাড়িতে গিয়ে আমিরের চরিত্র মদ্যপ অবস্থায় করিনাকে ভালোবাসার ইস্তেহার করেছে। কিন্তু জানেন কী, মাতাল অবস্থায় অভিনয়ের জন্যে সত্যি সত্যি মদপান করেছিলেন আমির, শরমন, মাধবন। আর তাঁদের এই বুদ্ধি দিয়েছিল খোদ আমির খান? সম্প্রতি একটি সাক্ষাৎকারে, মাধবন প্রকাশ করেছেন যে, শুটিংয়ের সেই নির্দিষ্ট দিনে, তিনি আসলে নেশাগ্রস্ত ছিলেন, ছবির তারকা আমির খানের পরামর্শে।

আসলে আমির খানের বিশ্বাস ছিল যে, নকল মাতাল হওয়ার চেয়ে সত্যিকারের নেশাগ্রস্ত হওয়া ভাল।মাতাল হওয়ার দৃশ্যে নেশাগ্রস্ত অভিনয় করা উচিত নয়। পরিবর্তে, মদ পান করে স্বাভাবিক থাকা উচিত। কিন্তু তাঁদের এই পরিকল্পনাটি ছিল রাত ৮ টার দিকে এবং শুটিং ছিল রাত ৯ টার সময়। তবে আলোর সমস্যার কারণে শুটিং দুই ঘণ্টা দেরি হয়েছিল। তবে তাঁরা শান্ত থাকার চেষ্টা করলেও বেঙ্গালুরুর আবহাওয়ায় তাঁদের নেশাকে প্রভাবিত করেছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে অজয় দেবগনের হরর থ্রিলার। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাধবনও। ছবিটি এখনও পর্যন্ত ১০০ কোটি টাকা উপার্জন করেছে।

চাকরি চাই? ১৯৫ পদে লোক নিচ্ছে রেল, ৫ নভেম্বর শুরু আবেদন

অভাবনীয় সুযোগ, ২৭ হাজার টাকা ছাড়ে মিলছে Oppo Reno16

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

হাতে কোথায় থাকে রাহু রেখা? কোন চিহ্নকে বড় সমস্যার ইঙ্গিত বলে ধরা হয়, জানুন

বুধের উল্টো চালে ৪৮ ঘণ্টার মধ্যেই ভাগ্য বদলে যাবে ৩ রাশির জাতকদের

শুক্রে বড় বিপদে আশঙ্কা, কাছের মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা, জানুন রাশিফল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য