হিন্দি ওয়েব সিরিজে অভিষেক আবিরের, অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ টলিপাড়া

'অবরোধ-২'-র হাত ধরে হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ করলেন আবির চট্টোপাধ্যায়। এই সিরিজে তাঁকে এক সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘অবরোধ-২’-র হাত ধরে হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ করলেন আবির চট্টোপাধ্যায়। এই সিরিজে তাঁকে এক সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে। সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মের এই সিরিজের টিজার নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির।  নোট বাতিলের মত বাস্তব ঘটনাই ফুটে উঠবে এই সিরিজে।

সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে ২০২০ সালে ৩০ জুলাই মুক্তি পায় ‘অবরোধ’ সিজন ১। সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে মুখ্য ভূমিকায় ছিলেন অমিত সাধ, নীরজ কবি, অনন্ত মহাদেবন, বিক্রম গোখেল, দর্শন কুমার, মধুরিমা তুলি প্রমুখ। সেই সিরিজের দ্বিতীয় সিজনে সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে টলিউডের হার্টথ্রব আবির চট্টোপাধ্যায়কে।

বড়পর্দায় একের পর এক দারুণ কাজ দর্শকদের উপহার দিলেও ওয়েবে সেই অর্থে কাজ করে ওঠা হয়নি আবিরের। তবে এবার তাঁর অভিনয়ের সেই ক্ষেত্রও ভরাট হতে চলেছে। আবির ছাড়াও এই সিরিজে প্রধান ভূমিকায় রয়েছেন সঞ্জয় সুরি, নীরজ কবি, আহানা কুমার, প্রমুখ অভিনেতা। এই সিরিজের টিজারে আবিরকে দেখে রীতিমত প্রশংসায় পঞ্চমুখ হয়েছে টলিপাড়া। যদিও তা কবে মুক্তি পাবে এখনও জানা যায়নি।

 

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের