দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দত্তপুকুরে এক সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার নিবাধুই এলাকায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। মৃতের নাম অনির্বাণ বসু। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেই নোটে একাধিক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।

পরিবার সূত্রে খবর, এক মহিলা আইনজীবীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনির্বাণের। সম্প্রতি সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। পরিবারের অভিযোগ, এরপর থেকেই ওই মহিলা আইনজীবী অনির্বাণকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন। এমনকী, মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল বলেও অভিযোগ। এর জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মৃতের মা কল্পনা বসুর দাবি, ঘটনার দিন গভীর রাতে দত্তপুকুর থানার পুলিশ এবং কয়েকজন সিভিক ভলান্টিয়ার তাঁদের বাড়িতে আসেন। দরজা খোলার পর অনির্বাণের ঘরের দরজা খুলতে বলা হয়। এরপরই ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

উদ্ধার হওয়া সুইসাইড নোটে কয়েকজন সিভিক ভলান্টিয়ার এবং এক মহিলা আইনজীবীর নাম রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। 

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!