অভিনেত্রীকে খুন ও ধর্ষণের হুমকি, গ্রেফতার হল যুবক

অভিনেত্রীর ফোন নম্বর বা বাড়ির ঠিকানা সে জানল কীভাবে? ধৃত ব্যাক্তির বিরুদ্ধে খুন ও শ্লীলতাহানির হুমকিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষের কাছে সেলেবদের হেনস্থা হওয়ার ঘটনা নতুন কিছু নয়। সাম্প্রতিককালে সামাজিক নানা মাধ্যমে কোনও অভিনেতা বা অভিনেত্রী ছবি পোস্ট করলেই তাঁর দিকে নানাসময়ে ধেয়ে আসে নোংরা কমেন্টস।  কিন্তু এবার এসব কিছুকে ছাপিয়ে গেল অভিনেত্রী অরুণিমা ঘোষের ঘটনা। জানা যাচ্ছে, অভিনেত্রীকে এক যুবক দিনের পর দিন ধরে খুন ও ধর্ষণের হুমকি দিয়ে আসছিলেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ভীত হয়েছেন অরুণিমা। এরপর তাঁরই করা অভিযোগের ভিত্তিতে মুকেশ সাউ নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে ধৃত ব্যাক্তি গড়ফা থানা এলাকার বাসিন্দা। এই ঘটনার পর থেকেই অভিনেত্রীর বাড়ির সামনে পুলিশি নিরাপত্তাবলয়। 

জানা যাচ্ছে, অভিনেত্রীকে নাকি বেশকিছুদিন ধরেই উত্যক্ত করছেন এক যুবক। শুধু তাই নয় খুন ও ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছিল তাঁকে। ফলে এই ঘটনার জেরে রীতিমত ভীত হন অরুণিমা ঘোষ। পুলিশে অভিযোগ জানান তিনি। এরপর তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। শেষমেশ ধরা পড়ে অভিযুক্ত। কিন্তু অভিনেত্রীর ফোন নম্বর বা বাড়ির ঠিকানা সে জানল কীভাবে? এইসব প্রশ্নের উত্তর পেতে তদন্ত করছে পুলিশ। ধৃত ব্যাক্তির বিরুদ্ধে খুন ও শ্লীলতাহানির হুমকিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে