হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

Share:

নিজস্ব প্রতিনিধি:  হাসপাতালে ভর্তি  বাংলা টেলিভিশন ও সিনেমার পরিচিত মুখ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।  প্রিয় অভিনেতাকে হাসপাতালে দেখার পর থেকেই অনুরাগীদের মধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে। তবে বর্তমানে সুস্থ রয়েছেন অভিনেতা। হয়েছে অস্ত্রোপচারও।  

জানা গিয়েছে, শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি অভিনেতার সফলভাবে হিপে অস্ত্রোপচার হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতালের বেড থেকেই হাসিমুখের ছবি প্রকাশ্যে আসায় স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরা। হিপের সমস্যার কারণে তাঁকে অস্ত্রোপচারের পথে যেতে হয়েছে। অস্ত্রোপচারটি গুরুতর হলেও তা সফল হয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে এবং সেই কারণেই আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে অভিনেতাকে। 

আরও পড়ুন: পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

বাবার হাসপাতালের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর ছেলে ইন্দ্র। সেই ছবিতে হাসিমুখে দেখা গিয়েছে অভিনেতাকে। ভাস্কর বন্দ্যোপাধ্যায় বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ। চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। টেলিভিশনের পাশাপাশি একাধিক বাংলা ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ‘শ্বেত পাথরের থালা’, ‘অংশুমানের ছবি’, ‘বউরাণী’, ‘টিনটোরেটোর যীশু’, ‘অভিশপ্ত নাইটি’, ‘ডাবল ফেলুদা’ এবং ‘বহুরূপী’-র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ছোটপর্দাতেও দীর্ঘদিন ধরে কাজ করেছেন ভাস্কর। সম্প্রতি রাহুল বন্দ্যোপাধ্যায়ের ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর নতুন কোনও ধারাবাহিকে তাঁকে দেখা যায়নি।

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর