পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানা থেকে পশ্চিমবঙ্গের অন্যতম সমস্যার জায়গা হল পাহাড়। বাম জমানা কেটে গেলেও তৃণমূল সরকারের আমলে পাহাড় নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। রাজ্যে পালাবদল ঘটেছে। এবার সেই পাহাড় সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, শনিবার দার্জিলিং-য়ের সুকনায় পাহাড় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ রাজু বিস্তা, বিমল গুরুং, রোশন গিরি ও প্রশাসনের আধিকারিকরা।

দার্জিলিংয়ের উন্নয়ন, কর্মসংস্কৃতি, পর্যটনে কীভাবে পদক্ষেপ হবে? গোর্খাল্যান্ড ইস্যুতে আগামী দিনে কী অবস্থান? সবকিছু নিয়েই এদিন বৈঠক করেন শাহ। পাহাড়ের সমস্যায় স্থায়ী সমাধানে তিনপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাহাড়ে সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই বিমল গুরুং ও বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সমস্ত সমস্যা সমাধানের কাজ করবে। সেই কমিটির মাথায় থাকছেন বিএসএফের প্রাক্তন ডিজি তথা প্রাক্তন আইপিএস পঙ্কজকুমার সিংহ। তবে কতজনকে নিয়ে কমিটি গঠিত হল? কারা ওই কমিটিতে আছে? সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।

আরও পডুন: বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

এদিনের বৈঠকে দার্জিলিংয়ের উন্নয়নের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে জানিয়েছেন, সাংবিধানিকভাবেই পাহাড়ের সমস্যার সমাধান করা হবে। পাহাড়ের উন্নয়ন নিয়ে নিয়মিত পর্যালোচনা বৈঠক করবেন খোদ তিনি। পাহাড়ের উন্নয়ন, সমস্যার সমাধান সাংবিধানিক পথেই হোক। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন বিমল গুরুং, রোশন গিরিরা। জিটিএ উন্নয়নে আরও পদক্ষেপ হবে বলেও বৈঠকে স্থির হয়েছে। তবে তৃণমূল জমানায় জিটিএ-কে কেন্দ্র করে যে দুর্নীতি হয়েছে তার পুনরাবৃত্তি যাতে না হয় সেটাই লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ