অগ্নিগর্ভ বাংলাদেশ, পরিবার-সহ নিখোঁজ অভিনেতা ফেরদৌস আহমেদ

এমনকী হাসিনার পাশাপাশি তাঁর আওয়ামী লীগের নেতাদেরও খোঁজ করা হচ্ছে। এমতাবস্থায় খুঁজে পাওয়া যাচ্ছেনা বাংলাদেশের বিখ্যাত নায়ক ফেরদৌস আহমেদকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ছাত্র আন্দোলন এখন পরিণত হয়েছে রাজনৈতিক সহিংসতার আন্দোলনে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতেই দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু হয়েছে, পাশাপাশি হামলা শুরু হয়েছে দেশের স্থানীয় হিন্দুদের উপর। হিন্দু মন্দির ভাঙচুর হয়েছে, সঙ্গে হিন্দুদের বাড়িতে ঢুকে নির্মম অত্যাচার চালাচ্ছেন বিক্ষোভকারীরা। আর হাসিনার ঘনিষ্ঠদেরও খুঁজে খুঁজে গুলি করে হত্যা করা হচ্ছে। ইতিমধ্যেই হাসিনার ঘনিষ্ঠ তথা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খানকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড ‘জলের বাড়ি’র গায়ক রাহুল আনন্দের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, সঙ্গে ৩,০০০ বেশি তাঁর বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং গায়ককে বৌ-ছেলে সমেত এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে তাঁর বাড়ি থেকে। এদিকে বাংলাদেশের এমন সহিংসতা বন্ধ করতে আহ্ব্ন জানাচ্ছেন তারকারা। যদিও হিন্দুদের উপর অত্যাচারকে সমর্থন করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ নিয়ে রীতিমতো তালমাটাল বাংলাদেশের পরিস্থিতি। এমনকী হাসিনার পাশাপাশি তাঁর আওয়ামী লীগের নেতাদেরও খোঁজ করা হচ্ছে। এমতাবস্থায় খুঁজে পাওয়া যাচ্ছেনা বাংলাদেশের বিখ্যাত নায়ক ফেরদৌস আহমেদকে।

যিনি বাংলা দেশের দ্বাদশ সাংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে জয়ী হয়েছিলেন প্রচুর ভোটে এবং সাংসদ হয়েছিলেন। এবার বিক্ষোভকারীদের নজরে রয়েছেন ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন ফেরদৌস আহমেদ। কিন্তু নিজের ক্ষমতার প্রয়োগ বেশিদিন করতে পারলেন না অভিনেতা। ছাত্র-জনতার এক দফা দাবির জেরে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরেই আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপিরাও দেশ ছাড়েন। একদিন পরই ভেঙে দেওয়া হয় সংসদ। এরপরই প্রশ্ন ওঠে মন্ত্রীসভার যারা দেশে রয়ে গেছেন, তারা কে কোথায় আছেন? যাঁদের মধ্যে প্রথমেই নাম রয়েছে ফেরদৌস আহমেদের।

প্রশ্ন তিনি কি দেশ ছেড়েছেন, নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন? সূত্র বলছে, রবিবার (৪ আগস্ট) রাত পর্যন্ত ঢাকাতেই ছিলেন ফেরদৌস। দুইদিন আগেও তিনি ছাত্রদের এই হামলার প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু জানা গিয়েছে, মঙ্গলবার (৫ আগস্ট) থেকে অভিনেতা ফেরদৌসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইল নম্বরটিও বন্ধ। ফেসবুক অ্যাকাউন্টেও তিনি সক্রিয় নন। গুঞ্জন উঠেছে, পরিবার নিয়ে ফেরদৌস দেশ ছেড়েছেন। যদিও এর কোনও এখনও সত্যতা পাওয়া যায়নি। বলা চলে একপ্রকার ফেরদৌসও গা ঢাকা দিয়েছেন।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন