প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী মে মাস থেকে ‘ডিয়ার মা’ নামের এই ছবির শুটিং শুরু হচ্ছে। সেই ছবিতে মূল মা চরিত্রে অভিনয় করছেন জয়া। অভিনয় যেমন তাঁর নিখুঁত, সৌন্দর্যের নিরিখেও সমসাময়িক অভিনেত্রীদের থেকে এক কদম এগিয়ে তিনি। জয়া আহসান। দুই বাংলায় জনপ্রিয়তার শিখরে থাকা অভিনেত্রী। স্বাভাবিক ভাবেই তাঁর আসন্ন ছবি নিয়ে কৌতূহলী তাঁর অনুরাগীরা। এর আগে ‘ভূতপরি’, ‘অর্ধাঙ্গিনি’, বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘কড়ক সিং’ নামে হিন্দি ছবিতে।পরিচালনা, প্রযোজনা ও চিত্রনাট্য—চলচ্চিত্রের তিন মাধ্যমে পদচারণ করছেন প্রযোজক অনিরুদ্ধ রায় চৌধুরী। ‘ডিয়ার মা’ নামের এই ছবির শুটিং ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেছে নিয়েছেন জয়াকে।

আর এই প্রসঙ্গে বাংলাদেশী এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া জানান, জয়া বললেন, ‘টনিদার সঙ্গে ছবি করব বলে অনেক দিন ধরে ভাবছিলাম। আমিও অপেক্ষা করছিলাম, কখন ডাকবেন তিনি। কিন্তু মাঝে হিন্দি ছবিটা চলে এল। আমরাও সেটা করে ফেললাম। এই বাংলা ছবিটা যখন তৈরি হলো, আমাকে শোনালেন, তখন ভাবলাম, তিনি বেশ কিছুদিন আগে থেকেই এমনটা ভাবছেন। আমাদের বেশ কিছুদিন ধরে কথাবার্তা চলছিল। অবশেষে সব চূড়ান্ত হলো।’

‘ডিয়ার মা’ ছবিতে ছবিটি খুব ভালো একটি ভাবনা নিয়ে তৈরি হচ্ছে বলে জানালেন জয়া আহসান। তাঁর মতে, ছবিতে গুণী অভিনয়শিল্পীরা কাজ করছেন। গল্পটা প্রসঙ্গে জয়া বললেন, ‘এটা সম্পর্কের গল্প, মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে এগোবে ছবিটি। ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। পাশাপাশি তিনি বলেন, বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করব।’

মে মাসে ছবিটির শুটিং শুরু হবে। তার আগে চলছে প্রস্তুতি। গতকাল কলকাতা থেকে জয়া জানালেন, তিনি ‘ডিয়ার মা’ ছবিটির কর্মশালায় আছেন।বাংলা ভাষায় বানানো অনিরুদ্ধ রায়ের ছবি বুনো হাঁস ১০ বছর আগে মুক্তি পেয়েছিল। এরপর হিন্দি ভাষায় পিঙ্ক ও কড়ক সিং বানান। এদিকে ১০ বছর পর এই পরিচালকের বাংলা ভাষার ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারাটাকে বড় পাওয়া মনে করছেন জয়া আহসান।

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের