‘আমার জীবন তছনছ করে দিয়েছিল’, শনির সাড়ে সতীর ক্রোধের শিকার মনোজ বাজপেয়ী

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি সবথেকে প্রাচীন গ্রহ। শনি জীবনে বাধার সৃষ্টি করে আবার ক্লান্তিও সৃষ্টি করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোন পথে গেলে সাফল্য পাওয়া যাবে, আবার কোন পথে গেলে ব্যার্থতা ঘিরে ধরবে, কবে হবে বিয়ে, কবে সন্তান হবে, বা কবে বিদেশ ভ্রমণ হবে, বা কর্মজগতে কেমন সাফল্য পাওয়া যাবে, কবে মৃত্যু হবে, কীভাবে মৃত্যু হবে, সবটাই কিন্তু জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত। বলা চলে, জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করে দিতে পারে। যদিও এ সব অনেকের কাছে বিশ্বাসযোগ্য, আবার অনেকের কাছে ভ্রান্ত। আর তারকাদের মধ্যেও জ্যোতিষশাস্ত্র নিয়ে ভালই চর্চা হয়। যেমন মনোজ বাজপেয়ী।

বলিউডের একজন বড় নাম। ইউনিক অভিনয় প্রতিভা দিয়ে মন জয় করেছেন লক্ষ লক্ষ দেশবাসীর। স্পষ্ট বক্তার জন্যেও পরিচিত এই অভিনেতা। সবসময়ই খোলাখুলি কথা বলতে ভাল বাসেন মনোজ বাজপেয়ী। একবার নাকি শনির সাড়ে সতীর কবলে পড়েছিলেন অভিনেতা। যা তাঁর জীবন একেবারে তছনছ করে দিয়েছিল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি সবথেকে প্রাচীন গ্রহ। শনি জীবনে বাধার সৃষ্টি করে আবার ক্লান্তিও সৃষ্টি করে। পাশাপাশি শষি আধ্যাত্মিক দেবতা হিসেবেও স্বীকৃত। একবার একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘শনির সাড়ে সতী অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে। আমিও এর কবলে পড়েছিলাম। তখন থেকেই আমার জীবনে নানা সমস্যার সূত্রপাত হয়। শনির সাড়ে সতী ৭.৫ বছর স্থায়ী হয়। সাড়ে সতীর প্রথম ৫ বছর খুবই বিপজ্জনক।’ অর্থাৎ শনির সাড়ে সতীতে তিনিও ক্লান্ত।

সাড়ে সতী কী?

শনি তার যাত্রার সময়ে প্রতিটি রাশিচক্রকে প্রভাবিত করে। এটি প্রায় আড়াই বছর ধরে একটি রাশিতে থাকে। শনির বিশেষ অবস্থা যখন কোনও রাশির উপর প্রভাব ফেলে, তখন তাকে সাড়ে সতী বলা হয়। সাড়ে সতীর তিনটি পর্যায় আড়াই বছরের গ্যাপে গ্যাপে চলে। আর শনির এই দশা খুবই ভয়ানক। তাই সাড়ে সতীর ক্রোধ এড়াতে প্রতি শনিবার স্তোত্র পাঠ করতে হবে। শনি মন্ত্র জপ করতে হবে। পিপল গাছে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালানোও ভাল।

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিন এবার থেকে মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক