নাতনিকে পেয়ে আনন্দে ভাসছেন নীনা গুপ্তা, ফুটে উঠল অভিনেত্রীর চোখে-মুখে

নীনা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দিয়ে তার আনন্দ প্রকাশ করেছেন যেখানে তাকে তার বাহুতে ছোট্টটিকে ধরে থাকতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। দিদা হলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা। মেয়ে তথা বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার কোলে এলো ফুটফুটে কন্যাসন্তান। নাতনি কোলে নিয়ে খুশির খবর দিলেন নীনা। ২০২৩ সালের ২৩ জানুয়ারি সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন মাসাবা গুপ্তা। সত্যদীপ আগেও একবার বিয়ে করেছিলেন, তাঁর প্রাক্তন স্ত্রী ছিলেন অদিতি রাও হায়দারি, যিনি এখন কন্নড় সুপারস্টার সিদ্ধার্থের স্ত্রী। দীর্ঘদিনের প্রেমের পর সপ্তাহ কয়েক আগেই সামাজিক নিয়মে বিবাহ সেরেছেন তাঁরা।

যাই হোক, মাসাবা গত এপ্রিলে তাঁর গর্ভধারণের খবর দেন সোশ্যাল মিডিয়ায়।অবশেষে অভিনেত্রী-ডিজাইনার মাসাবা গুপ্তা গত ১১ অক্টোবর মা হয়েছেন। স্বামী সত্যদীপ মিশ্রের সঙ্গে তাঁর এটা প্রথম সন্তান। ফুটফুটে কন্যাসন্তান এসেছে তাঁর কোলে। তিনি ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্টের মাধ্যমে সুখবরটি শেয়ার করেছেন। মাসাবার শেয়ার করা পোস্টটিতে লেখা ছিল, “আমাদের খুব বিশেষ দিন, আমাদের মেয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, দিনক্ষণ ১১.১০.২০২৪।” আজ নাতনিকে কোলে নিয়ে নীনা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেছেন।

নীনা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দিয়ে তার আনন্দ প্রকাশ করেছেন যেখানে তাকে তার বাহুতে ছোট্টটিকে ধরে থাকতে দেখা যায়। নীনা ছবির ক্যাপশনে লিখেছেন, “মেরি বেটি কি বেটি – রাব রাখ।” প্রবীণ অভিনেত্রীর পোস্টটিতে দিয়া মির্জা, প্রাচি শাহ পান্ড্য, টিয়া চোপড়ার মতো অভিনেতারা অভিনন্দন জানিয়েছেন। চলতি বছরের ১৮ এপ্রিল মাসাবা তাঁর গর্ভধারণের ঘোষণা দেন। সত্যদীপের সঙ্গে একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে, তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “অন্যান্য খবরে – দুটি ছোট পা আমাদের পথে আসছে! দয়া করে প্রেম, আশীর্বাদ পাঠান” মাসাবা গুপ্তা এবং সত্যদীপ মিশ্র ২৭ জানুয়ারী, ২০২৩-এ বিয়ে করেছিলেন।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের