Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়সড় দুর্ঘটনার কবলে বলি অভিনেতা, সঙ্কটজনক অবস্থায় ভর্তি আইসিইউতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনার কবলে বলিউড অভিনেতা পারভীন দাবাস। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের বান্দ্রার হলি ফ্যামিলি হাসপাতালে । বর্তমানে অভিনেতা আইসিউতে ভর্তি রয়েছেন বলে খবর। এই সময় পারভীন দাবাসের পাশে হাসপাতালে রয়েছেন স্ত্রী তথা অভিনেত্রী প্রীতি জাঙ্গিয়ানি  ।

অভিনেতার পাশাপাশি প্রো পাঞ্জা লীগের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন পারভীন দাবাস। তাই তাঁর দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন প্রো পাঞ্জা লীগ। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শনিবার ভোরে দুর্ভাগ্যজনক গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন পারভীন দাবাস। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কঠিন সময়ে পারভিন ও তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। প্রো পাঞ্জা লিগ ম্যানেজমেন্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাঁর শারীরিক অবস্থা সমস্ত আপডেট জানান হবে। আমরা পারভীনের দ্রুত আরোগ্যের কামনা করি। ‘ তবে কীভাবে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, ‘খোসলা কা ঘোসলা’, ‘মাই নেম ইজ খান’, ‘মনসুন ওয়েডিং’, ‘রাগিনী এমএমএস ২’-এর মতো ছবিতে অভিনয় করেছেন পারভিন দাবাস। তাঁকে শেষ দেখা গিয়েছিল প্রাইম ভিডিওর শর্মাজি কি বেটি ছবিতে। একথায় বলিউডে তিনি ছিলেন বেশ জনপ্রিয়। তাই দুর্ঘটনার খবর সামনে আসতেই চিন্তায় পড়েছেন পারভীন দাবাসের ভক্তরা।

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র