ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব, সাহায্যে এগিয়ে এলেন যোগী

আজকে সকালে পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে অভিনেতার অবস্থা ভালো নেই। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। বুধবার সকালে নয়াদিল্লিতে জিমে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হন তিনি। কৌতুক অভিনেতার টিম একটি বেসরকারি ইংরেজি সংবাদমাধ্যমকে তাঁর অসুস্থতার কথা নিশ্চিত করেছিলেন। তাঁরা জানিয়েছেন, “রাজু স্যার ওয়ার্কআউট করার সময়েই হালকা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তৎক্ষণাৎ তাঁকে নিউ দিল্লির AIIMS-এ হাসপাতালে ভর্তি করা হয়।” আজকে সকালে পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে অভিনেতার অবস্থা ভালো নেই। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। রাজু শ্রীবাস্তবের হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর অর্থাৎ আজ বৃহস্পতিবার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর স্ত্রীকে ফোন করে অভিনেতাকে সব ধরনের সাহায্যের জন্যে আশ্বাস দিয়েছেন।

সূত্রের খবর, অভিনেতা এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। ৫৮ বছর বয়সী এই অভিনেতা গতকাল জিমে থাকাকালীন কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (AIIMS) হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পর তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল। শ্রীবাস্তব, দেশের অন্যতম সফল স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের মধ্যে একজন। এছাড়াও তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এই মুহূর্তে উত্তরপ্রদেশের চলচ্চিত্র উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তিনি। শ্রীবাস্তব, ১৯৮০ সালের শেষের দিকে বিনোদন শিল্পে আত্মপ্রকাশ করেন। উল্লেখ্য, টেলিভিশনের একটি জনপ্রিয় মুখ হলেন রাজু শ্রীবাস্তব।

রাজু শ্রীবাস্তব দেশের অন্যতম সফল স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের মধ্যে একজন। বিশেষত তিনি বেশ কয়েকজন রাজনীতিবিদকে অনুকরণ করে জনপ্রিয় হয়েছিলেন। একবার একটি বেসরকারি সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে, রাজু তাঁর সফল হয়ে ওঠার অতীত সম্বন্ধে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমার মতে জনগণের সঙ্গে সংযোগস্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ। কমেডি কোনও মূর্খ রসিকতা বর্ণনা করার বিষয় নয়, কারও অনুভূতিকে আঘাত না করে সূক্ষ্মভাবে জীবনের সব পরিস্থিতিকে হাস্যরস ভাষায় প্রকাশ করাকেই কমেডি বলে।” রাজু শ্রীবাস্তব ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘বাজিগর’, ‘বোম্বে টু গোয়া’, ‘আমদানি আঠানী খারচা রুপাইয়া’ র মতন একাধিক চলচ্চিত্রে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। তিনি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো, বিগ বস সিজন থ্রিতেও অংশ নিয়েছিলেন। এছাড়াও, তিনি দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ শো-তে স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসাবে তাঁর কমেডি প্রতিভা উপস্থাপন করতে পেরেছিলেন।

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা