রূপঙ্করের মন্তব্যের পর মুখ খুললেন সুদীপ মুখোপাধ্যায়

এবার রূপঙ্করের হয়ে মুখ খুললেন ইস্মার্ট জোড়ির আর এক অংশগ্রহণকারী অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের সঙ্গীতজগতে মঙ্গলবার রাতে নেমে এলো এক কালো ছায়া। কলকাতার বুকে নজরুল মঞ্চে জীবনের শেষ কন্সার্ট শেষ করার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে। আর তাঁর মৃত্যুতে আলটপকা মন্তব্য করে বসা রূপঙ্কর বাগচীর দিকে ধেয়ে এসেছে একাধিক অভিযোগের তীর। এবার রূপঙ্করের হয়ে মুখ খুললেন ইস্মার্ট জোড়ির আর এক অংশগ্রহণকারী অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। অত্যন্ত চালাকি করে সুদীপ বলেছেন, ”কে কে মানে কী একজনকেই বোঝায়? কিশোর কুমারও তো কে কে। তারপর ধরুন কমল কুমার, কণক কুমারী, কমলাকান্ত তাঁদের উদ্দেশ্যেও তো বলা হয়ে থাকতে পারেন। হয়তো কোথাও বোঝার ভুল হচ্ছে। আর তাই সকলকে রূপঙ্করের এই কথার অন্তর্নিহিত অর্থ বোঝাতে চেয়ে তাঁরই গাওয়া গান ‘গভীরে যাও’ এর সঙ্গে তুলনা টেনেছেন সুদীপ মুখোপাধ্যায়। 

এই মন্তব্যের পাশাপাশি কে কে-এর অকাল্প্রয়ানে শোকপ্রকাশ করেছেন অভিনেতা। তাঁর কোনও পার্টি বা আনন্দ অনুষ্ঠান  আজও কে কে-এর গান ছাড়া হয় না তাও জানিয়েছেন। সঙ্গে আশঙ্কা প্রকাশ করেছেন রূপঙ্করের কেরিয়ার নিয়েও। বর্তমানে গানের পাশাপাশি অভিনয়েও মন দিয়েছেন রূপঙ্কর। জাতীয় স্তরে কাজ করছেন তিনি। সম্প্রতি ওড়িশা থেকে শুটিং সেরে ফিরেছেন। কিন্তু তাঁর এই বেফাঁস মন্তব্য তাঁর কেরিয়ারে কোনও ছাপ ফেলবে না তো? বি-টাউনের সেলেবরা কী এরপর রূপঙ্করকে মেনে নেবেন? 

 

আশঙ্কার সুর সুদীপের গলায়। সঙ্গে তিনি আরও বলেছেন বাংলার যেসব অভিনেতা অভিনেত্রীরা জাতীয় স্তরে কাজ করছেন তাঁদেরও না রূপঙ্কর কোনদিন বলে বসেন এরা কারা? সবশেষে রূপঙ্করের মানসিক অবস্থার স্থিতিশীলতা কামনা করেছেন অভিনেতা অন্যদিকে কে কে-কে নিয়ে করা বেফাঁস মন্তব্যের ভিডিওটি নিজের ফেসবুক পেজ থেকে ডিলিত করতে বাধ্য হয়েছেন রূপঙ্কর। তাঁর এই ভিডিওতে যেভাবে একের পর এক কটাক্ষ ধেয়ে আসছিল তাতে শেষ পর্যন্ত এই ভিডিও ডিলিট করেন বাঙালি গায়ক। এমনকি তাঁর এই মন্তব্যে বিরক্ত বাংলার শিল্পীমহলও। তাঁকে ব্যান করার দাবিও করেছেন এদিন বহু শিল্পী। 

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট