জ্বর, পেটে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি দর্শনা, এখন কেমন আছেন নায়িকা?

জ্বর, পেটে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী দর্শনা বণিক। বিষয়টি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন অভিনেত্রীর স্বামী তথা অভিনেতা প্রযোজক সৌরভ দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বর, পেটে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী দর্শনা বণিক। বিষয়টি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন অভিনেত্রীর স্বামী তথা অভিনেতা প্রযোজক সৌরভ দাস। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন তিনি, পাশাপাশি পেটেও সংক্রমণ হয়েছে তাঁর। তাই নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু জ্বর কিছুতেই কমছিল না। অভিনেত্রীর স্বামী জানিয়েছেন, আজ শুক্রবার (২২ মে) চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন দর্শনা। কিন্তু পরিস্থিতি বুঝে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের চিকিৎসক তাঁকে ভর্তি করে নেন।

তিনি আরও জানিয়েছেন, ক্রমাগত কাজ করে যাচ্ছিলেন দর্শনা। শুটিংয়ের চাপ ছিল। শরীর আর ধকল সহ্য করতে পারেনি। বিজ্ঞাপনী ছবির শুটিং চলছিল। হয়তো কোনভাবে রোদ লেগে গিয়েছিল দর্শনার। হয়তো এমন কিছু খেয়ে ফেলেছিলেন, যা তাঁর পেটে সহ্য হয়নি। এ সব কারণেই হয়তো অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তবে এই অবস্থাতেও ওষুধ খেয়ে শুটিং চালিয়ে যাচ্ছিলেন দর্শনা। ওষুধের প্রভাবে তাঁর জ্বর সাময়িকভাবে কমে গেলেও ঘুরেফিরে আসছিল। পাশাপাশি পেটের সংক্রমণেও ভুগছিলেন তিনি। কিছুতেই সেরে উঠতে পারছিলেন না তিনি। তাঁর মূত্রনালীতেও সংক্রমণ ধরা পড়েছিল। তাই দর্শনা সিদ্ধান্ত নেন, হাতের কাজ শেষ করে আজই চিকিৎসকের কাছে যাবেন। তবে চিকিৎসকের কাছে যাওয়া মাত্রই চিকিৎসক তাঁর পরিস্থিতি বুঝে তাঁকে হাসপাতালে ভর্তি করিয়ে নেন। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় দর্শনার।

সৌরভ জানিয়েছেন, আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ দর্শনা। এ দিকে অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়া মাত্রই ভক্তরা উদ্বিগ্ন। কিন্তু ভক্তদের চিন্তা না করার বার্তা দিয়েছেন দর্শন। সব ঠিক থাকলে হয়তো আগামিকাল শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রির একজন উল্লেখযোগ্য নাম দর্শনা। ওয়েব সিরিজের পাশাপাশি একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। বাংলাদেশী ছবিতেও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। বাংলার একাধিক আইটেম নাচেও দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, গতবছর অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে অভিনয় করেছিলেন। এটাই তাঁর হিন্দি ডেবিউ সিনেমা ছিল। যেখানে অভিনেত্রী তাঁর অভিনয়ের জন্যে প্রশংসাও পেয়েছেন।

‘এটা কখনই সহজ নয়…’, মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা

গাড়ির উপরে গাড়ি, গুরুগ্রামের রাস্তায় অভিনব ‘ডাবল ডেকার’ দেখে থ বাসিন্দারা

‘‌ব্যারাকপুরে বিজেপি কর্মীদের গায়ে হাত তুললে দেখে নেব’‌, কড়া হুঁশিয়ারি কৌস্তভের

গেট বসিয়ে তোলা আদায়! কোন্নগরে বুলডোজার চালিয়ে ভাঙল টোল অফিস

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

শ্যামনগরে তাজা বোমা, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, ব্যাপক আতঙ্ক এলাকায়

স্বরূপনগরে গো-হত্যা বন্ধ এবং জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি ইমাম-মোয়াজ্জেনদের

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের