অসুস্থ দিতিপ্রিয়া, শুটিংয়ের ফাঁকে নাক দিয়ে গলগল করে রক্ত ঝরছে, কী হল অভিনেত্রীর?

বুধবার সকালে আচমকাই নিজের অস্ত্রোপচারের কথা জানান তিনি। এরপর থেকেই অভিনেত্রীর অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: AI দিয়ে বানানো চুমুর দৃশ্য আপলোড করতেই অভিনেতা জিতু কামালকে নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যার জবাবে জিতু তাদের কথোপকথনের সম্পূর্ণ স্ক্রিনশট সামনে এনেছিলেন। এবং কী কারণে দিতিপ্রিয়ার সঙ্গে তিনি চুম্বনের দৃশ্য AI- দিয়ে তৈরি করেছিলেন তাও জানিয়েছেন। যাই হোক, বাংলা সিরিয়াল পাড়ার এই বিতর্ক অনেকদিন আগেই কেটে গিয়েছে। তাদের জুটির সিরিয়াল ‘চিরদিনই তুমি আমার’-ও TRP-তে ভাল পজিশনে রয়েছে। এর মাঝেই খারাপ খবর। অসুস্থ দিতিপ্রিয়া, নাক দিয়ে গলগল করে রক্ত ঝরছে তাঁর, কী হয়েছে অভিনেত্রীর?

বুধবার সকালে আচমকাই নিজের অস্ত্রোপচারের কথা জানান তিনি। এরপর থেকেই অভিনেত্রীর অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দিতিপ্রিয়ার পোস্টে লেখা ছিল যে, “আমার একটি ছোট অস্ত্রোপচার হবে। যদি কেউ যোগাযোগের চেষ্টা করেন, পাবেন না। আমি পরে যোগাযোগ করে নেব।” কিন্তু কী হয়েছে অভিনেত্রীর? জানা গিয়েছে, নাকের হাড়ে সমস্যা দেখা দিয়েছে তাঁর। শীঘ্রই অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। দু’বছর আগেই এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু অভিনেত্রীর প্রায় প্রতি দিনই শুটিং থাকায় তিনি অস্ত্রোপচার করাতে পারেন নি। কিন্তু এখন বিষয়টি বেড়েছে। মাঝে মধ্যেই শটের ফাঁকে নাক থেকে রক্ত পড়ছে। তাই বিষয়টি আর ফেলে না রেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে চিন্তার কিছু নেই, অভিনেত্রীর খুব যে বড় অস্ত্রোপচার হবে তা নয়। দিতিপ্রিয়া এমনিতে ঠিকই আছেন। প্রতি দিন শুটিংয়ের জন্য ১৪ ঘণ্টা সময় দিতে হয় তবে। তাই নিজের জন্য সময় বের করতে পারছেন তিনি। যদিও সিরিয়ালের তারকাদের কাজের চাপ একটু বেশি থাকে। কেননা তাদের ব্যাঙ্কিং করার চাপ থাকে। এই মুহূর্তে দিতিপ্রিয়াকে দেখা যাচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। জীতু কমলের সঙ্গে জুটিতে দেখা যাচ্ছে তাঁকে।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের