অর্ধনগ্ন হয়েই নারী স্বাধীনতার প্রচার, মাহসা আমিনি কাণ্ডে তীব্র প্রতিবাদ অভিনেত্রী এলনাজ নরৌজির

তবে যতক্ষণ না কেউ এসে আমাকে সঠিক পোশাক দিয়ে গেল, ততক্ষণ তাঁরা আমাকে বন্দি করে রেখেছিলেন। এরপর তাঁরা আমাকে ছেড়ে দিলেও আমার পাসপোর্ট এবং আমার ফোন নিয়ে নিয়েছিল। ইরানে কারও বসবাস করা উচিত নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরানে জন্মগ্রহণকারী অভিনেত্রী এলনাজ নরৌজি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি ইরানের নৈতিক পুলিশদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের নেতৃত্বে ব্যাপকার্থে সমর্থন জানিয়েছেন। গত ১৩ সেপ্টেম্বরে ভুল হিজাব পরার কারণে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল মাহসা আমিনিকে। শুধু তাই নয়, অভিযোগ ইরানের নৈতিক পুলিশ তাঁকে রীতিমতো পিটিয়ে হত্যা করেছে। এর প্রতিবাদে গোটা বিশ্ব রীতিমতো গর্জে উঠেছে। বিক্ষোভকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন অভিনেত্রী এলনাজ নরৌজিও।

তিনিও ‘নারী স্বাধীনতা’ প্রচারের জন্য শরীরের বেশ কয়েক স্তরের পোশাক খুলে অর্ধ-নগ্ন পোজ দিয়ে জানিয়েছেন, ‘My Body My choice’। তিনি নিজের একটি অর্ধ্বনগ্ন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, “প্রত্যেক নারী, বিশ্বের যে কোনো স্থানে, সে যেখানেই থাকুক না কেন, তাঁর যা ইচ্ছা তাই পরার অধিকার আছে। যখন এবং যেখানে খুশি তিনি তা পোশাক পরতে পারেন। কোন পুরুষ বা অন্য কোন মহিলার তা বিচার করার অধিকার নেই এবং তিনি কীভাবে পোশাক পরবেন তা বলারও অধিকার নেই। প্রত্যেকের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস রয়েছে। সবাইকে সম্মান করতে হবে। গণতন্ত্র মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। প্রত্যেক নারীর নিজের শরীরের ওপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে! আমি নগ্নতা প্রচার করছি না, আমি পছন্দের স্বাধীনতা প্রচার করছি!”

এর আগে, এলনাজ তেহরানের নৈতিকতা পুলিশের সম্পর্কে মুখ খুলেছিলেন। তাঁর কথায়, “মাহসার যা হয়েছে তা এলনাজের ক্ষেত্রেও হতে পারে। কয়েক বছর আগে আমি ইরানে ছিলাম। তেহরানে থাকার শেষ দিনে আমি যখন আমার কাজিনের সঙ্গে রাস্তায় ছিলাম যখন হঠাৎ একজন মহিলা আমার সামনে এসেছিলেন এবং তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন ‘এটা কী?’ আমি সত্যিই জানতাম না যে সে কী সম্পর্কে কথা বলছে এবং সে পুনরাবৃত্তি করেছিল ‘এটা কী?’। তখন আমাকে নৈতিক পুলিশ, গাশত-ই এরশাদ ধরে নিয়ে যায়, কারণ আমার প্যান্ট (প্যান্টের পা) যথেষ্ট চওড়াও ছিল না। টাইট ছিল, তবে আমার গোড়ালি দেখা যাচ্ছিল। তোমাকে তোমার গোড়ালি ঢাকতে এবং সবকিছু ঢেকে রাখার জন্য পোশাক পরতে হবে, আমার গোড়ালি ঢেকে রাখার জন্য পোশাক পরতে হবে তার মানে নেই। কিন্তু আমাকে একটি ভ্যানে করে ‘পুনঃশিক্ষা কেন্দ্রে’ নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁরা মাহসাকেও নিয়ে গিয়েছিল, সেখানেই আমাকে নিয়ে গিয়েছিল। ” বলিউডে ‘সেক্রেড গেম’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন এলনাজ। যা বছরের সবচেয়ে ফ্লপ ছবি হিসেবে গন্য হয়েছিল।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি