৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

পাকিস্তানি বিনোদন ইন্ডাস্ট্রিতে ফের খুশির আবহ। ৫৪ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী হুমাইরা বানো।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানি বিনোদন ইন্ডাস্ট্রিতে ফের খুশির আবহ। ৫৪ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী হুমাইরা বানো। সাক্ষী রইলেন তাঁর একমাত্র ছেলে। লাইমলাইট কাড়ল তাঁর বিয়ে। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সুখবর দিলেন অভিনেত্রী নিজেই। তবে কাকে বিয়ে করেছেন, তা জানাননি। দ্বিতীয় স্বামীর মুখ আড়ালেই রেখেছেন। তাঁর প্রথম স্বামী এখনও বেঁচে রয়েছেন এবং বহু বছর আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। সেই ঘরে একটি ছেলেও রয়েছে। মায়ের বিয়েতে কোনও আপত্তি জানায়নি ছেলে। তাই ছেলেকে সাক্ষী রেখেই নিকাহ সারলেন অভিনেত্রী। ৫৪ বছর বয়সে বিয়ে করে তিনি প্রমাণ করলেন যে, বেশি বয়সেও সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া যায়। ডিভোর্সের পরেও নতুন করে জীবন গোছানো যায়।

অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে দ্বিতীয় স্বামীর সঙ্গে একটি অন্তরঙ্গ পোস্ট শেয়ার করে ভক্তদের জানালেন,  ‘আমরা নিজেদের মতো করে জীবন সাজিয়ে নিই ঠিকই, কিন্তু আল্লা আমাদের জন্য অন্য পরিকল্পনা করে রাখেন। আর আল্লা যখন আপনার জন্য কোনও পরিকল্পনা করেন, তখন আপনার পথ আরও সহজ হয়ে যায়। এটা নিজের জীবন দিয়ে বুঝলাম।’ যাই হোক, অভিনেত্রীর এই পোস্টটি ভাইরাল হতেই ভক্তরা উত্তেজিত হয়ে পড়েছেন। তাঁরা অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর নতুন জীবন নিয়ে সবাই খুশি হয়েছেন। তবে এই বয়সে ছেলে নিয়ে বিয়ের পিঁড়িতে বসায়, অনেকের তীব্র সমালোচনার মুখেও পড়েছেন হুমাইরা।

তবে অভিনেত্রী তাঁর দ্বিতীয় স্বামীর পরিচয় দেননি, তাঁর মুখও আড়ালে রেখেছেন। তাই ভক্তরা এখন অভিনেত্রীর স্বামীর পরিচয় জানতে চান। হুমাইরা পাকিস্তানি সিনেমার একজন সুপরিচিত অভিনেত্রী। তিনি অসংখ্য ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেখানে প্রায়শই তাঁকে মায়ের ভূমিকায় দেখা যায়। এবং তাঁর অভিনয় ভক্তদের দ্বারা ব্যাপক প্রশংসিত। তিনি ২০০৪ সালে বিনোদন জগতে পা রাখেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলি হল, ‘মেরে হামদম’, ‘দিওয়াঙ্গি’ এবং ‘ঝুট’। এরপর থেকে আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। এদিকে অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখতেই ভালবাসেন।

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা