পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পুর নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়লেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগের তদন্তে এ বার সিবিআইয়ের জেরার মুখে পড়লেন সুজিত-ঘনিষ্ঠ বলে পরিচিত দক্ষিণ দমদম পুরসভায় ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। গতকাল সিবিআই দফতরে হাজির হয়ে তদন্তকারীদের মুখোমুখি হন নিতাই। নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাঁকে একাধিক প্রশ্ন করা হয় এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই চাপ বাড়ছে সুজিত বসুর উপর। দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগে অনিয়ম এবং টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগের তদন্তে দীর্ঘদিন ধরেই সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তদন্তেই নিতাই দত্তের নাম উঠে আসায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। তাঁর কাছে পুরসভার নিয়োগ প্রক্রিয়া, সংশ্লিষ্ট ব্যক্তি এবং অভিযোগের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃনিম্নচাপের প্রভাব কমলেও বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

অন্যদিকে, দুর্নীতির অভিযোগে সুজিত বসুর ছেলেকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন খোদ সুজিত বসুও। ফলে একদিকে নিজের জেল হেফাজত, অন্যদিকে ছেলের গ্রেফতারি এবং এ বার তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত পুরসভার ভাইস চেয়ারম্যানকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ-পরপর ঘটনায় পুর নিয়োেগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়লেন সুজিত বসু। তদন্তে আগামী দিনে আরও কারা কেন্দ্রীয় সংস্থার নজরে আসেন, এখন সে দিকেই নজর।

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪