কিডনির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শিবাঙ্গী জোশী, এখন কেমন আছেন

হাসপাতালে ভর্তি। অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, তাঁর কিডনি সংক্রমিত হয়েছিল, তাই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী মারাত্মক অসুস্থ। মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন অতি জনপ্রিয় অভিনেত্রী শিবাঙ্গী। তাঁর বহুমুখী প্রতিভা, অভিনয় সবটাই সমালোচক দ্বারা প্রশংসিত। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-তে নায়রা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মুলত লাইমলাইটে উঠে আসেন। এই মুহূর্তে তিনি মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। তবে এই শো অনেকদিন আগেই শেষ হয়েছে। যদিও তিনি আইকনিক সোসিও-ড্রামা সিরিজ, বালিকা বধূর দ্বিতীয় সিজনে অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন। যেখানে তিনি রণদীপ রাইয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন। তাঁকে পরবর্তীতে দেখা যাবে, জাইন ইমামের নতুন শো বেকাবুতে। যেখানে তিনি একটি বিশেষ ভূমিকায় অভিনয় করবেন। এর মধ্যেই তিনি বিপাকে। হাসপাতালে ভর্তি। অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, তাঁর কিডনি সংক্রমিত হয়েছিল, তাই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠছেন।

সম্প্রতি শিবাঙ্গী হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, ‘হ্যালো সবাই, বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম, আমার কিডনিতে সংক্রমণ হয়েছে, তবে আমি আপনাদের জানাতে চাই যে, আমার পরিবার, বন্ধুবান্ধব, ডাক্তার, হাসপাতালের সমর্থন এবং ঈশ্বরের কৃপায়, আমি এখন সুস্থ। আপনাদের সকলকে ভালবাসি, এবং আমি খুব শীঘ্রই কাজে ফিরব।’ তিনি পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই, তাঁর ভক্ত এবং বন্ধুরা ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন’ শুভেচ্ছা সহ মন্তব্য করেছেন।

শিবাঙ্গী জোশীর কাজ

পেশাদার ফ্রন্টে, শিবাঙ্গীকে শেষবার টেলিভিশনের পর্দায় রোহিত শেঠির দুঃসাহসিক রিয়েলিটি শো, ফিয়ার ফ্যাক্টর: খতরন কে খিলাড়ি 12-এ দেখা গিয়েছিল। পাশাপাশি মিউজিক ভিডিও করছেন। বর্তমানে তিনি ফ্যান্টাসি নাটক বেকাবুতে অভিনয় করছেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট