ইউভান-ইয়ালিনী থেকে ধীর, নতুন পোশাকে বড়দিন পালন তারকা সন্তানদের

শুভশ্রীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি টেবিলের মধ্যে সুন্দর করে কেক, চকোলেট, কুকিজ সাজিয়ে রেখেছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গা পুজো হোক, বা সরস্বতী পুজো, বা কালি পুজো, হোলি, বড়দিন থেকে ইংরেজি নববর্ষ, প্রতিটা অনুষ্ঠানেই উৎসবের মেজাজে থাকেন টলিউড তারকারা। বিশেষ দিনগুলিতে পরিবারকেই সময় দেওয়ার চেষ্টা করেন তাঁরা। তেমনি বড়দিনের আবহে ইউভান, ইয়ালিনী, ঈশান, ধীর, কৃষভি, নবন্যা, কবীররাও রীতিমতো রকিং মেজাজে রয়েছে।

প্রথমেই আসি, রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে-মেয়ের কথায়। ইউভান-ইয়ালিনীকে বড়দিনের পোশাকে সাজিয়ে খ্রিস্টমাস উদযাপনে মেতে উঠলেন তারকা দম্পতি। শুভশ্রীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি টেবিলের মধ্যে সুন্দর করে কেক, চকোলেট, কুকিজ সাজিয়ে রেখেছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানেই কচি গলায় দাদাকে বলছে, “ইয়ালিনি সান্তাক্লজ!” সঙ্গে দুই ছেলে-মেয়ের জন্যে উপহারের বাক্স সাজিয়ে রেখেছেন শুভশ্রী। এদিন ইউভান লাল-সাদা জামায় সেজেছিল, এবং ইয়ালিনি সেজে উঠেছিল লাল পোশাকে। রাজ এবং শুভশ্রীকেও লাল পোশাকে দেখা যায়। মনেই হচ্ছে বড়দিনের আমেজে বাড়িতেই ছোটখাটো পার্টির আয়োজন করেছিলেন পরিচালক-অভিনেত্রী জুটি।

একই ভাবে মা-বাবার কোলে বসে খ্রিস্টমাস পালন করতে দেখা গেল জনপ্রিয় তারকা জুটি গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমার একরত্তি ধীরকে। এদিন বাবা-মায়ের কোলে বসেই সান্তার উপহারের বাক্স খুলল ধীর। তাঁর পরনে ছিল সান্তার টুপি। আর উপহার হিসেবে গৌরব এবং ঋদ্ধিমা ছেলেকে নানা উপহার তুলে দিয়েছেন।

এদিকে সদ্যই কন্যা কৃষভির জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ, তাই কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজের মেয়ে কৃষভির এবার প্রথম বড়দিন। তবে মেয়ের জন্যে বড়দিন উপলক্ষে কোনও নতুন পোশাক কেনেননি শ্রীময়ী। ২০২৫ সালে দারুণভাবে খ্রিস্টমাস সেলিব্রেশন করবেন তাঁরা।

এদিকে বড়দিনের আগেই সুপারস্টার জিৎ কন্যা নবন্যা খ্রিস্টমাস অ্যান্থেম গেয়ে ফেলেছেন। আর সেই খবর অভিনেতা নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে।

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’