প্রেমের বিরহ পুরোপুরি অতীত, কাজের তাগিদে শহর ছাড়লেন অভিনেত্রী স্বস্তিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেম-চর্চা থেকে আপাতত নিজেকে শত হাত দূরে রেখেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁকে এই মুহূর্তের অন্যতম ব্যস্ত অভিনেত্রী বললেও ভুল কিছু বলা হবে না। সিনেমা ও সিরিয়াল থেকে শুরু করে ওয়েব সিরিজ, অ্যাডফিল্মস মোটামুটি সব মাধ্যমেই কাজ করে ফেলেছেন অভিনেত্রী‌। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রেম ভেঙেছে সেই কবে। এরপর আর অভিনেত্রীর জীবনে উঁকি দেয়নি বসন্ত। গায়ক অবশ্য এখন বিবাহিত, চুটিয়ে সংসার করছেন আরেক অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে। এদিকে স্বস্তিকা আজ ভোরেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন কলকাতার বাইরে।

আরও পড়ুনঃ পর্দায় স্বামীর অত্যাচারের শিকার, বাস্তবেও প্রচণ্ড অসুস্থ, কি হয়েছে কঙ্কার!

এদিন একেবারে ভোরের দিকে অভিনেত্রী কলকাতার চিত্র সাংবাদিকদের ক্যামেরায় ফ্রেমবন্দি হলেন। তাঁর পরনে ছিল ক্যাজুয়াল শার্ট-প্যান্ট, চোখে কালো সানগ্লাস, ঠোঁটে হালকা লিপস্টিক ও সঙ্গে মানানসই কানের দুল। ভোরের আলোয় অভিনেত্রীর গ্ল্যামারের দ্যুতি ছড়িয়ে পড়ল নেট মাধ্যমে। আর সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা অভিনেত্রীর সাজগোজের প্রশংসা করেছেন। কেউ কেউ লিখলেন, ‘খুব সুন্দর লাগছে তোমায়’।

আরও পড়ুনঃ শুধু রোনাল্ডোকে দেখতে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি ভক্তের

কলকাতার পাপারাজ্জিদের দেখে হাসিমুখে সুপ্রভাত জানালেন অভিনেত্রী। সাবধানে বাড়ি যাওয়ার জন্য পরামর্শও দিলেন। তবে অভিনেত্রী কোথায় পাড়ি দিলেন এবং কোন কাজের জন্য তাঁর এই তড়িঘড়ি সফর তা এখনও জানা যায়নি। তবে ভক্তরা অপেক্ষা করছেন আগামী সারপ্রাইজের জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, গায়ক শোভনের সঙ্গে স্বস্তিকার প্রেম এগিয়েছিল বহুদূর। উভয়ের বিয়ের কথাও চলছিল। কিন্তু আচমকা কোনও এক ব্যক্তিগত কারণে চিড় ধরে তাঁদের সম্পর্কে। বর্তমানে উভয়েই ভালো রয়েছেন নিজের নিজের মতো করে। একে অপরের প্রতি কোনও তিক্ততা নেই বলেই জানিয়েছেন স্বস্তিকা।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের