গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘দ্য কেরালা স্টোরি’ নায়িকা আদা শর্মা

জানা গিয়েছে বুধবার, অভিনেত্রী তাঁর আসন্ন শো 'কমান্ডো'-র প্রচারে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’-র সুবাদে রাতারাতি খ্যাতির শিরোনামে উঠে এসে ছিলেন অভিনেত্রী আদা শর্মা। গত এপ্রিল মাসে, ইসলাম-উগ্রপন্থী মতবিরোধী ‘দ্য কেরালা স্টোরি’-নিয়ে সারাদেশে রীতিমতো তাণ্ডব শুরু হয়েছিল। আর এতেই একেবারে সাপে বর হল অভিনেত্রীর। ছবির পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠলেন আদাও। ইন্ডাস্ট্রিতে বহুদিন থাকলেও তেমন জনপ্রিয়তা পাননি। অবশেষে ‘দ্য কেরালা স্টোরি’-র হাত ধরেই এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আদা শর্মা।অন্যান্য তারকাদের মতো তিনি তেমন নেটস্যাভিও নন। সম্প্রতি খবরে এসেছে, আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। বলিউডে একের পর এক দুঃসংবাদ লেগেই রয়েছে। আজ সকালেই খবরে আসা প্রখ্যাত শিল্প পরিচালক নীতিন চন্দ্রকান্ত দেশাইয়ের আত্মহত্যার খবরে গোটা দেশ শোকস্তব্ধ। এর মধ্যেই তরুণ অভিনেত্রীর অসুস্থতার খবরে ফের চিন্তামগ্ন ভক্তরা।

জানা গিয়েছে বুধবার, অভিনেত্রী তাঁর আসন্ন শো ‘কমান্ডো’-র প্রচারে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, খাবারের কারণে গুরুতর ডায়রিয়া সংক্রমণ ঘটেছে তাঁর শরীরে। ‘দ্য কেরালা স্টোরি’-এর ব্লকবাস্টার সাফল্যের পর, আদা শর্মা, যিনি এখনও প্রচারের ছন্দে রয়েছেন। অভিনেত্রী গুরুতর ডায়রিয়া এবং খাদ্য অ্যালার্জিতে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে ডাক্তার দের পর্যবেক্ষণে রয়েছেন। শিল্পীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, “তিনি আজ সকালে স্ট্রেস হাইভস ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হয়েছেন।”

দ্য কেরালা স্টোরির গল্প সম্পর্কে

কেরালা গল্পটি কেরালার একজন হিন্দু মহিলার গল্প অনুসরণ করে তৈরি, যার চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা। গল্প অনুযায়ী, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তাকে মগজ ধোলাই করা হয় এবং সিরিয়ায় পাঠানো হয়, যেখানে তাঁকে ISIS সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে বাধ্য করা হয়। সেখানে তাঁকে নির্যাতনও করা হয়। ছবিটি পরিচালনা করেছেন সুদীপ্ত সেন এবং প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করি!

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের