শাহরুখের কাছে আদুরে আবদার, সোমবার ম্যাচের আগেই মিমির ইচ্ছেপূরণ বাদশার

তবে এবার আরও একটি আবদার রাখলেন নায়িকা, এ বার মিমির সেই ইচ্ছেপূরণ করলেন বাদশা। সেটা কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: এতে কোনও সন্দেহ নেই যে, মিমি চক্রবর্তী টলিউডের প্রথম সারির নায়িকা। যদিও তাঁর উত্থান ছোটপর্দার হাত ধরেই। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘গানের ওপারে’ ধারাবাহিকের পুপের চরিত্রে অভিনয় করেছিলেন মিমি। সেখানেই তাঁর অভিনয় সমস্ত জনপ্রিয়তা অতিক্রম করেছিল। এরপরই সোজা বড় পর্দায়। মাত্র কয়েক বছরেই টলিউডের প্রথম সারিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর ঝুলিতে একাধিক হিট। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক দিকেও তিনি বেশ সক্রিয়, ২০১৯ সালের লোকসভার নির্বাচনে দাঁড়িয়ে জিতেছেন তিনি। এখন লোকসভার সাংসদ মিমি চক্রবর্তী। এখনও নায়িকার লাভ রিলেশনের ব্যাপারে কোনও খবর নেই। এদিকে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

যদিও ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালেই রাখতে চান মিমি। তবে অনেকদিন আগে শোনা গিয়েছিল, তিনি বিদেশী ছেলেকে খুব ভালবাসেন। তবে অপেক্ষার অবসান! এদিন অভিনেত্রী নিজেই জানালেন তাঁর প্রেমের কথা। সকলের সামনেই কবুল করেছেন। আসলে বলিউডের বাদশা শাহরুখকে খুবই ভালবাসেন অভিনেতা। অন্যান্যদের মতো তিনি নিজেও শাহরুখের নায়িকা হতে চান। তাই ‘পাঠান’-এর সাফল্যের পর শাহরুখের কাছে মিমি আবদার করেছিলেন, ‘পাঠান ২’-এর নায়িকার হওয়ার জন্যে। তখন জবাব মেলেনি। তবে এবার আরও একটি আবদার রাখলেন নায়িকা, এ বার মিমির সেই ইচ্ছেপূরণ করলেন বাদশা। সেটা কী? আসলে সোমবার ইডেন গার্ডেন্সে আইপিএলে পঞ্জাব সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে কেকেআর। তার আগেই মিমি শাহরুখের কাছে আব্দার করে বসলেন, কেকেআরের কাস্টমাইজড জার্সির জন্যে।

সাংসদের এমন ইচ্ছের কথা জানতে পেরেই শাহরুখের দল হাজির জার্সি নিয়ে। বেগুনি রঙের জার্সির উপর সোনালি হরফে লেখা মিমির নাম। ওই জার্সি হাতে এদিন নিজেই ইনস্টাগ্রামে ছবি দিলেন নায়িকা। এদিকে কেকেআরের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও একই ছবি পোস্ট করে লেখা হয়, ‘দারুণ লাগছে মিমি।’ তাহলে কী, সোমবার এই পোশাকেই ম্যাচ দেখতে যাবেন নায়িকা? সেটাই দেখার পালা।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান