Loading live market data...
Loading active stocks...
Connecting...

৩২ বছর পর পর্দায় একজোট শেহেনশাহ এবং থালাইভা, নস্টালজিয়ায় আসলেন ভক্তরা

জানা যাচ্ছে, থালাইভার '১৭০' শিরোনামের আসন্ন চলচ্চিত্রে একসঙ্গে ধরা দিতে চলেছেন রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৩২ বছর পর একত্রিত হতে চলেছেন ভারতীয় বিনোদন মহলের দুই কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত। দুজনেই নিজ নিজ ভাষার ইন্ডাস্ট্রির মেগাস্টার। দেশ-বিদেশ জুড়ে অগন্তি ভক্ত যাঁদের। এবার একই ছবিতে ফের মুখোমুখি শেহেনশাহ এবং থালাইভা। ব্যপারটা কী? একই ছবিতে দুজনের স্ক্রিন শেয়ার ভক্তদের নস্টালজিক যে করে তুলবে তা বলাই বাহুল্য! বড় পর্দায় একত্রিত হতে চলেছেন তাঁরা। হাম, আন্ধা কানুন এবং গেরাফতারের মতো ছবিতে স্ক্রিন স্পেস শেয়ার করেছিলেন। তাই দেখতে দেখতে কেটে গিয়েছে ৩২ বছর। জানা যাচ্ছে, থালাইভার ‘১৭০’ শিরোনামের আসন্ন চলচ্চিত্রে একসঙ্গে ধরা দিতে চলেছেন রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন। রজনীকান্ত সম্প্রতি জেলারের শুটিং শিডিউল শেষ করেছেন।

আপাতত এখন লাল সালামের শুটিংয়ে ব্যস্ত তিনি। দুটি সিনেমার পরে, তাকে জয় ভীম খ্যাত পরিচালক টিজে জ্ঞানভেলের আসন্ন চলচ্চিত্র ‘থালাইভার ১৭০’ ছবিতে রিইউনাইটেড হতে চলেছেন তাঁরা। ডেভেলপমেন্টের ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, ফিল্মটি লাইকা প্রোডাকশন দ্বারা ব্যাঙ্করোল করা হবে। রজনীকান্তের এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন। এর আগে খবরে এসেছিল যে, ভূমিকাটি পোন্নিয়ান সেলভান অভিনেতা চিয়ান বিক্রমকে দেওয়া হবে।

কিন্তু সেই চরিত্রের মালিক এখন অমিতাভ বচ্চন। রজনীকান্ত জেলারের শুটিং শেষ করেছেন। কিংবদন্তি অভিনেতাকে এই ছবিতে জেলের মুথুভেল পান্ডিয়ানের ভূমিকায় দেখা যাবে, যেখানে প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, বসন্ত রবি, বিনায়কান অভিনয় করবেন। আর ছবিতে রজনীকান্তের বিপরীতে থাকবেন তামান্না ভাটিয়া। মালয়ালম অভিনেতা মোহনলালকেও এই ছবিতে একটি বর্ধিত ক্যামিওতে দেখা যাবে।

ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথা শুনে স্তম্ভিত মহিলা চিকিৎসক

মাছ ভাত খেয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টা দূরে, কম খরচে ঘুরে আসুন উইকএন্ড ডেস্টিনেশনে

রান্না করতে গিয়ে গরমে নাজেহাল অবস্থা? মেনে চলুন সঞ্জীব কাপুরের এই টিপসগুলি

LIVE: ব্রিগেডের উদ্দেশে রওনা দিলেন শুভেন্দু অধিকারী

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা