Loading live market data...
Loading active stocks...
Connecting...

দীর্ঘ ৭০ বছর পর মিস ইউনিভার্স প্রতিযোগিতার দরজা খুলল বিবাহিতাদের জন্যেও

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৭০ বছর পর বড়সড় পরিবর্তন আনলেন মিস ইউনিভার্স প্রতিযোগিতা কমিটির সদস্যরা। গতবছর বিশ্বের সেরা সুন্দরীর তকমা পেয়েছিলেন ভারতের পাঞ্জাবী কন্যা হরনাজ সান্ধু। এতদিন অবধি এই প্রতিযোগিতায় শুধুমাত্র অবিবাহিতরাই অংশগ্রহণ করতে পারতেন। এবার প্রক্রিয়াতে পরিবর্তন আনলেন এই কমিটির সদস্যরা। জানালেন, আগামী বছর থেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বিবাহিত নারীরাও, এমনকী মায়েরাও। সম্প্রতি একটি আন্তর্জাতিক পত্রিকার মাধ্যমে এই সুখবর জানানো হয়। আর এই সিদ্ধান্ত যে যুগান্তকারী ও ঐতিহাসিক তা একবাক্যে স্বীকার করেছেন গোটা ফ্যাশন দুনিয়া।

জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ৭২ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এই নিয়ম লাগু হবে। যেখানে অংশগ্রহণ করতে পারবেন বিবাহিতরাও। ইতিমধ্যেই ২০২২ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রক্রিয়া পূরণ হয়েছে। আর এই প্রতিযোগিতা শুরুর থেকে ২০২২ সাল অবধি একমাত্র ১৮ থেকে ২৮ বছর বয়সী অবিবাহিত নারীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতেন। সন্তানের মায়েরা বা বিবাহিত বা ডিভোর্সড প্রতিযোগিরা অংশগ্রহণ করতে পারতো না এই প্রতিযোগিতায়। এবার চালু হল নয়া নিয়ম, ১৮ থেকে ২৮ বছর বয়সী যেকোনও নারীই এবার হতে পারেন মিস ইউনিভার্স। তবে বয়সের ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না.

১৯৯৪ সালে প্রথম ভারতীয় মিস ইউনিভার্স হয়েছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন। এরপর ২০০০ সালে মিস ইউনিভার্স খেতাব জেতেন লারা দত্ত। এরপর দীর্ঘ ২১ বছর পর গতবছর তৃতীয় ভারতীয় মিস ইউনিভার্স জিতেছেন হরনাজ সান্ধু। ২১ বছর বয়সী হরনাজের জন্ম পাঞ্জাবী পরিবারে। যিনি পেশায় রয়েছেন মডেল, ফিটনেস লাভার ও যোগ ব্যায়ামে পারদর্শী।২০১৭ সালে মিস চন্ডীগড় হয়েছিলেন তিনি, এরপর ২০১৮ সালে এমার্জিং স্টারের শিরোপা এবং ২০২১ সালে ফের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এরপর সবচেয়ে বড় পাওনা তাঁর মিস ইউনিভার্স।

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?