দীর্ঘ ১৫ দিন পর অবশেষে জ্ঞান ফিরল হাসির ফেরিওয়ালার

আপাতত বিপদ মুক্ত, চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালেই ভেন্টিলেশন থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে জ্ঞান ফিরল জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava) এর। প্রায় ১৪ দিন কোমায় ছিলেন তিনি। এমনটাও গুজব রটেছিল যে, রাজুর ব্রেন ডেথ হয়ে গিয়েছে। অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াইয়ে জিতলেন হাসির ফেরিওয়ালা রাজু। দিল্লির এমস হাসপাতালেই এদিন চোখ মেললেন কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। আপাতত বিপদ মুক্ত, চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালেই ভেন্টিলেশন থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। আর চোখ মেলার খবর নিশ্চিত করেছেন অভিনেতার সহকারী, গর্বিত নরং। তিনি জানিয়েছেন, রাজুর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ অগস্ট জিমখানার ট্রেডমিলে দৌড়তে দৌড়তে হঠাৎই বুকে ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রাজু। তৎক্ষণাৎ-ই জিম ট্রেনার তাঁকে দিল্লির ‘AIIMS’ হাসপাতালে ভর্তি করেন। তারপর ওই যে জ্ঞান হারালেন তিনি, ১৫ দিন পর আজ ফিরল তাঁর জ্ঞান। অবশেষে রাজুর ভক্ত এবং পরিবারের প্রার্থনা সফল হল। চেতনা ফিরল রাজুর। এতদিন রাজুর স্বাস্থ্যবস্থা নিয়ে একাধিক বিভ্রান্তি মুলক খবর ছড়িয়ে পড়েছিল চারিদিকে। এরই মাঝে রাজুর বন্ধু সুনীলের একটি বক্তব্যে সবাই ধরেই এই নিয়েছিলেন, রাজুর মস্তিষ্ক আর কাজ করছে না। একপ্রকার মৃত তিনি। সেই খবরে বেজায় চটেছিলেন রাজুর পরিবার। তৎক্ষণাৎ তাঁরা একটি বিবৃতি জারি করে বলেছিলেন, চিকিৎসকরা রাজুর ‘ব্রেন ডেথ’ এর কোনো কিছুই জানান নি। তাঁরা জানান, রাজুকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা। হয়তো তাতেই মিলল সুফল। তাঁর সহকারী এদিন জানালেন, সঙ্কটময় পরিস্থিতি কাটিয়ে অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৫ দিন পরে জ্ঞান ফিরল রাজুর।

সংবাদমাধ্যম ANI-কে দেওয়া সাক্ষাৎকারে রাজুর বর্তমান স্বাস্থ্যের অবস্থা শেয়ার করে, গারভিট নারাং উল্লেখ করেছেন, “১৫ দিন পর আজ রাজু শ্রীবাস্তব চেতনা ফিরেছে। তবে দিল্লির AIIMS-এর চিকিৎসকরা এখনও রাজুকে পর্যবেক্ষণ করে চলেছেন। তাঁর স্বাস্থ্যের অবস্থার উন্নতি হচ্ছে।” দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ এবং বিগ বস 3-এর মতো রিয়েলিটি শো-এর প্রাক্তন প্রতিযোগী, রাজু ম্যায়নে পেয়ার কিয়া, ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ, এবং আমদানি আটহানি খারচা রুপাইয়ার মতো একাধিক ছবিতেও উপস্থিত হয়েছিলেন।

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য