ঐন্দ্রিলার পর এবার ক্যান্সারে আক্রান্ত প্রয়াত অভিনেত্রীর মা শিখা শর্মা

মা শিখা দেবীও প্রথমবার বিয়ের আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তার পর তিনি ঠিকই হয়ে গিয়েছিলেন। কিন্তু ছোট মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার পর থেকে আবারও ক্যান্সারের লক্ষণ দেখা দেয়

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ের পর এবার মায়ের। কী ঘটছে শর্মা পরিবারে এগুলো? ঐন্দ্রিলা মৃত্যুর এখনও দু মাসও কাটেনি। তার মধ্যে ফের ধাক্কা। ক্যান্সার আক্রান্ত প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা। ১৪ বছর পর আবারও ক্যান্সার আক্রান্ত তিনি। ঐন্দ্রিলার অসুস্থতার ঠিক আগেই আবারও ক্যান্সারে আক্রান্ত হওয়ার রিপোর্ট হাতে পান তিনি। গত ২০ নভেম্বর টানা ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যুর কাছে হার মানেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মৃত্যুর আগে ২ বার ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু ক্যান্সার থেকে দিব্য সুস্থ হয়ে আবারও জীবনের মূল স্রোতে ফিরেছিলেন অভিনেত্রী। কিন্তু ভাগ্য তাঁকে সঙ্গ দিল না। ১ নভেম্বর আচমকাই ব্রেক স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এরপর জ্ঞানহারা অবস্থায় হাসপাতালেই চিকিৎসা হচ্ছিল তাঁর। কিন্তু নিস্তার পেলেন না তিনি।

২৪ বছরেই প্রাণ হারালেন অভিনেত্রী। তাঁর অনেক স্বপ্ন অধরাই রয়ে গেল। তবে অভিনেত্রীর স্বপ্নগুলি পূর্ণতা দেবেন তাঁর মা ও দিদি। কিন্তু তার আগেই ফের ভয়াবহ খবরে বিদ্ধ হলেন অভিনেত্রীর পরিবার। তবে এই ঘটনার সত্যতা জানতে সম্প্রতি একটি বেসরকারি সংবাদ ঐন্দ্রিলার মায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, ঠিক কথাই, তিনি আবার ক্যানসার আক্রান্ত! ব্লাডারে ক্যান্সারে আক্রান্ত, কেমো চলছে। ১৩ জানুয়ারি অপারেশন হবে। জানা গিয়েছে, অভিনেত্রীর মা শিখা দেবীও প্রথমবার বিয়ের আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তার পর তিনি ঠিকই হয়ে গিয়েছিলেন। কিন্তু ছোট মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার পর থেকে আবারও ক্যান্সারের লক্ষণ দেখা দেয় তাঁর মধ্যে।

ঐন্দ্রিলা এত লড়াই করেও বেঁচে উঠতে পারলেন না, প্রথমে তিনি ২০১১ সালে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। এরপর ২০২১ সালে আবারও তিনি ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হন। কেমো নিয়ে তিনি দিব্যি সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শেষমেষ আর তাঁকে বাঁচানো গেল না। মৃত্যুর আগের দিনও ১০ বার কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন তিনি। অবশেষে ২০ নভেম্বর দুপুর ১২ টা নাগাদ হাসপাতালে মারা যান অভিনেত্রী। অভিনেত্রীর মৃত্যুতে আজও গোটা বাংলা শোকস্তব্ধ। শেষ অবধি পাশে ছিল তাঁর পরিবার। এ বার লড়াই শুরু তাঁর মায়ের। আশা করি তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক।

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর