ইধিকার পর আবারও সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন আরেক টলি ডিভা

তাঁর বিপরীতে জুটি বাঁধবেন টলিউডের উঠতি অভিনেত্রী শর্বরী দাস। সোমবার (১১ ডিসেম্বর) নির্মাতারা নিজেরাই আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন। সিনেমাটি নির্মাণ হচ্ছে দুই বাংলার যৌথ প্রযোজনায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে টলিউড নায়িকাদের চাহিদা দারুণ। যুগ যুগ ধরে দুই বাংলার ভক্তদের বিনোদন দিচ্ছেন তাঁরা। ঋতুপর্ণা-ফিরদৌস থেকে শুরু করে শাকিব খান-ইধিকা পাল হয়েছেন দুই বাংলার পপুলার জুটি। টলিপাড়ার ডিভা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও ঢাকাই ইন্ডাস্ট্রিতে প্রচুর ছবি করেছেন। জায়েদ খানের সঙ্গে টলি ডিভা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ছবি করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। এদিকে শাকিব খান বর্তমানে বলিউড অভিনেত্রী সোনাল খানের সঙ্গে ‘দরদ’-এর সিনেমায় শুটিং করছেন। এখন আবার খবর মিলেছে, শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা বানাতে চলেছেন ‘পরাণ’খ্যাত নির্মাতা রায়হান রাফী। শোনা যাচ্ছে, রাফীর পরিচালনায় ছবির নাম হবে ‘অভিনেতা’।

যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। তাঁর বিপরীতে জুটি বাঁধবেন টলিউডের উঠতি অভিনেত্রী শর্বরী দাস। সোমবার (১১ ডিসেম্বর) নির্মাতারা নিজেরাই আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন। সিনেমাটি নির্মাণ হচ্ছে দুই বাংলার যৌথ প্রযোজনায়। দেশের আলফা আই, চরকি ও ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস প্রযোজনা করছে এটি। যদিও সিনেমাটির বিষয়ে এখনই কিছুই স্পষ্ট হয়নি। এদিকে, ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন শর্বরী দাস।

সামাজিকমাধ্যমের এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ছবি পোস্ট করে শর্বরী লেখেন, ‘বাংলাদেশ’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। টলিউডের বেশ পরিচিত নাম শর্বরীর। কিন্তু তাঁকে এখনও বড় পর্দায় ছবি করতে দেখা যায়নি। তিনি ২০১১ সালে সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে শোবিজ জার্নি শুরু করেন। ‘সতী’, ‘রাশি’ ও ‘অগ্নিপরীক্ষা’সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই