চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ে সেরে মাত্র এক সপ্তাহের ব্রেক, দ্রুত কাজে ফিরবেন ‘রালিয়া’

নিজস্ব প্রতিনিধিঃ ক্রমেই এগিয়ে আসছে সময়। হাতে আর মাত্র একটা দিন তারপরেই চারহাত এক হবে রণবীর-আলিয়ার। একে একে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের শুভানুধ্যায়ীরা। তারকাদের বিয়ে মানেই তার দিকে তাকিয়ে থাকেন তাঁদের ভক্তরা। বিয়ের নানা অনুষ্ঠান থেকে শুরু করে মধুচন্দ্রিমা। সব কিছুতেই ভক্তদের তখন নজর। ‘রালিয়া’ জুটির বিয়ের ক্ষেত্রেও তা ব্যাতিক্রম নয়।

১৩-১৭ এপ্রিল পর্যন্ত চলবে তাঁদের বিয়ের নানা অনুষ্ঠান। এই মুহূর্তে বি-টাউনের এক ব্যাস্ততম অভিনেত্রী হলেন আলিয়া। রণবীরের হাতেও রয়েছে একের পর এক কাজ। তাই আপাতত বিয়ে সেরে মাত্র এক সপ্তাহের ছুটি নেবেন তাঁরা দুজনে।  তারপর মানালিতে সন্দীপ ভাঙ্গা রেড্ডির ছবি ‘অ্যানিম্যাল’-র শুটিংয়ে উড়ে যাবেন ২২ এপ্রিল নাগাদ। সেখানে দু’দিনের শুটিং সেরে ফের মুম্বই ফিরবেন অভিনেতা। ছবির বাকি অংশের শুটিং হবে সেখানেই। অন্যদিকে বিয়ের পর আলিয়া সুইজারল্যান্ড উড়ে যাবেন তার আগামী ছবি ‘রকি আউর রাণী কি প্রেম কাহানি’-র শুটিংয়ে। রণবীর সিংয়ের সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন আলিয়া। বিয়ের পর এটিই হবে আলিয়ার প্রথম আউটডোর শুটিং। অন্যদিকে লভ রঞ্জনের ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রণবীরকে। বাকি রয়েছে সেই ছবির শুটিং। 

তবে আপাতত কাজ থেকে বেশ কিছুদিনের অবসর নিয়ে নিজেদের জীবনের সেরা দিনটিকে চুটিয়ে উপভোগ করতে প্রস্তুত এই জুটি। ইতিমধ্যেই দুই পরিবারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আসতে শুরু করেছেন অতিথিরাও। যদিও নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে আনতে একেবারেই নারাজ তাঁরা দুজনে। রীতিমত মুখে কুলুপ এঁটেছেন রণবীর ও আলিয়া। পরিবারের তরফেও তেমন কিছু জানানো হচ্ছে না পাপারাজ্জিদের। কিন্তু এই বিয়ে যে বলিউডের বিগ ফ্যাট ওয়েডিংয়ে পরিণত হতে চলেছে সে বিষয়ে আর কোনও সন্দেহ নেই। 

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ