‘পরাণ’-এর পর এবার ‘জীবন অপেরা’ নিয়ে ফিরছেন শরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম

'পরাণ' ছবির সফলতার পরে আবারও জুটিতে ফিরছেন অভিনেতা শরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম। ঢালিউডের এই রোমান্টিক জুটির পরবর্তী ছবির নাম 'জীবন অপেরা'

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ‘পরাণ’ ছবির সফলতার পরে আবারও জুটিতে ফিরছেন অভিনেতা শরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম। ঢালিউডের এই রোমান্টিক জুটির পরবর্তী ছবির নাম ‘জীবন অপেরা’। পরিচালক রায়হান রাফির ‘পরাণ’ সিনেমার মাধ্যমে ঢালিউডের সেরা জুটি হিসেবে পরিচিতি পেয়েছিলেন শরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম। দীর্ঘদিন পরে আবারও নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন তাঁরা। জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’-তে অভিনয় করতে পারেন শরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম।

এ বিষয়ে তারকা জুটির সঙ্গে আলোচনা চলছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কেউই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তাই কবে থেকে এই ছবির শুটিং শুরু হবে, তা জানা যায়নি। শরিফুল রাজ শুধু এটুকুই জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। কিন্তু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবেনা। শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি শেষ হলে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি বিদ্যা সিনহা মিম তাঁর ফেসবুক পেজে একটি রহস্যময়ী পোস্ট শেয়ার করেছেন। যেখানে তাঁকে একজন অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায়। কিন্তু সেই অভিনেতা মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর মুখ দেখা যায়নি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’

এরপরেই এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। কেউ কেউ আবার তাঁকে আরিফিন শুভ বলেও দাবি করেছেন। কিন্তু অনেকেরই বিশ্বাস, এই লুক রাজ ছাড়া আর কারও হতে পারে না। এরপরেই জানা গেল, রাজ ও মিমের পরবর্তী ছবি ‘জীবন অপেরা’। সুতরাং দুইয়ে দুইয়ে চার করে ভক্তদের ধারণা, এই পোস্টের মাধ্যমে ‘জীবন অপেরা’ সিনেমারই ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তাঁরা এখনও এই বিষয়ে কোনও নিশ্চিতকরণ দেন নি। পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। বাস্তবতা ও কল্পনার মিশেলে রচিত এই উপন্যাসে প্রেম, অনুভূতি ও মানবিক সিদ্ধান্তের নানা দিক ফুটে উঠেছে। যদি এই ছবি নিয়ে রাজ-মিম ফেরেন, তাহলে নতুন বছরে ভক্তদের জন্যে তাঁদের এই উপহার হবে।

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

আজ ২২ শে শ্রাবণ বিশ্বকবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

এক বছর আগেই মৃত্যু, ঘরের ভেতর থেকে উদ্ধার মহিলার কঙ্কাল

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে