আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ঋষভ পন্থ অতীত, রহস্যময় পুরুষের প্রেমে পড়েছেন ঊর্বশী রাউতেলা, তিনি কে?

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটার ঋষভ পন্থ অতীত, প্রেমে পড়েছেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। সেলিব্রিটিদের প্রেমের বিষয়ে জানতে সবসময় মুখিয়ে থাকে ভক্তরা। আর তা যদি হয় ঊর্বশী রাউতেলা, তাহলে তো কথাই নাই! অভিনেত্রীকে ঘিরে বিতর্ক সবসময় শীর্ষে থাকে। একসময় ঋষভ পন্থের সঙ্গে তাঁর প্রেমের গুজব উঠেছিল। কিন্তু এই বিষয়ে কেউই কোনও প্রতিক্রিয়া জানায়নি। এছাড়াও ১ মিনিট কথা বলার জন্যে অভিনেত্রী পারিশ্রমিক নেন ৩ কোটি টাকা, এই নিয়েও বিতর্ক তুঙ্গে উঠেছিল। কিছুদিন আগে কেদারনাথ, বদ্রীনাথের পাশে তাঁর নামে একটি মন্দির আছে, এমন মন্তব্য করেও ফ্যাসাদে পড়েছিলেন অভিনেত্রী।

এছাড়াও কানে ছেঁড়া পোশাক পরেও হাসির পাত্রী হয়েছিলেন অভিনেত্রী। এবার রহস্যময় পুরুষের সঙ্গে ছবি দিয়ে আবারও খবরের শিরোনামে এলেন ঊর্বশী। তবে কী আবারও প্রেমে পড়লেন অভিনেত্রী? সম্প্রতি বলিউড তারকারা উইম্বলডন পরিদর্শনে গিয়েছিলেন। যার মধ্যে ছিলেন, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, জাহ্নবী কাপুর, বীর পাহাড়িয়া, নীনা গুপ্তার মতো বড় বড় তারকারা। এই আবহে ঊর্বশীও মহিলাদের উইম্ব লডনের ফাইনাল প্রতিযোগীতায় পৌঁছেছেন। তাঁর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিনেত্রী নিজেও উইম্বলডন থেকে বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যেখানে তাঁকে বেবি ডলের পোশাকে দুর্দান্ত দেখাচ্ছিল।

অভিনেত্রী হাঁটু পর্যন্ত একটি ফ্রক পরেছিলেন। অভিনেত্রীর হাতে ছিল একটি ক্লাসিক আর্মস চামড়ার ব্যাগ। তাতে চারটি সুন্দর ‘লাবুবু’ ছিল। যেগুলো এখন ট্রেন্ডিং। এই ছবিতে তিনি ব্যক্তিগত জীবনেরও একটি আপডেট দিয়েছেন।তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একজন রহস্যজনক পুরুষের সঙ্গে ছবি দিয়েছেন। কিন্তু তাঁর ছবি সাদা ভালোবাসা ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন। এই নিয়েই এখন তিনি চর্চায় রয়েছেন। তবে আশ্চর্যজনকভাবে উইম্বলডনে গিয়েছেন ঋষভ পন্থও। তবে অভিনেত্রীর রহস্যজনক পুরুষের বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে অভিনেত্রী তাঁর এই পোশাকের জন্যে এখন সংবাদের শিরোনামে আছেন।

Published by:

Share Link:

More Releted News:

বড় বাজেটের ছবিতে মহিলাদের গুরুত্ব আজও কম! ইন্ডাস্ট্রির অন্দরমহলের সত্য ফাঁস করলেন কঙ্কণা

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

৬৭ বছর বয়সেও বিয়ে করতে রাজি ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রি খুঁজে পেলেন?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ