প্রশান্ত তামাংয়ের অকালমৃত্যুতে বিপাকে ‘মাতৃভূমি’ নির্মাতারা, কবে মুক্তি পাবে সলমানের ছবি?

সুপারস্টার সলমান খান ভক্তদের জন্য খারাপ খবর। এক্ষুনি মুক্তি পাচ্ছে না 'মাতৃভূমি'। ভারত-চিন বিতর্কের মধ্যে দিন কয়েক আগেই বদলানো হয়েছিল সিনেমার নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার সলমান খান ভক্তদের জন্য খারাপ খবর। এক্ষুনি মুক্তি পাচ্ছে না ‘মাতৃভূমি’। ভারত-চিন বিতর্কের মধ্যে দিন কয়েক আগেই বদলানো হয়েছিল সিনেমার নাম। ছবির প্রথম নাম ছিল ‘ব্যাটেল অফ গালওয়ান’। কিন্তু টিজার রিলিজের পরেই ছবি নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়ে। চিন থেকে অভিযোগ করা হয়, ছবিতে দেখানো কাহিনী মিথ্যা। চিনকে খারাপভাবে দেখানো হয়েছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চিনের যুদ্ধে প্রায় ২০ জন ভারতীয় সেনা মারা গিয়েছিলেন। যার প্রতিশোধ তুলতে ভারত চিনের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছেদ করে।

সেই কাহিনী নিয়েই নির্মিত হয়েছে সলমানের ‘মাতৃভূমি’, প্রথমে ছবির নাম ‘দ্য ব্যাটেল অফ গালওয়ান’ রাখলেও পরে পরিবর্তন করে মাতৃভূমি রাখা হয়। ছবিতে সলমান খান সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করছেন এবং এটা তাঁর কেরিয়ারকে প্রথম এমন চরিত্র। সেই কারণেই ছবি রিলিজের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সলমান ভক্তরা। আগে ঘোষণা হয়েছিল ঈদ মরসুমে আগামী এপ্রিলে মুক্তি পাবে এই ছবি। কিন্তু এখন জানা গেল, ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষুনি মুক্তি পাচ্ছে না সলমানের ছবি। প্রতিবছরে ঈদে সিনেপ্রেমী রা সলমান খানের সিনেমা দেখার জন্য অপেক্ষা করেন। গত বছর ঈদেই মুক্তি পেয়েছিল সলমান খানের ‘সিকন্দর’। কিন্তু সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তাই এই বছর ‘মাতৃভূমি’র জন্যে অপেক্ষায় ছিলেন ভক্তরা।

একটি প্রতিবেদন অনুসারে, চলচ্চিত্রের মুক্তি পিছিয়ে দিয়েছে নির্মাতারা।কারণ ‘মাতৃভূমি’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা-গায়ক প্রশান্ত তামাং। যিনি মাস কয়েক আগে দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তাঁর অকাল মৃত্যুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও শোনা যাচ্ছে, ছবির চিত্রনাট্যের পরিবর্তন হয়েছে। ইন্ডিয়ান আইডল ৩ জিতে খ্যাতি অর্জন করেছিলেন প্রশান্ত তামাং। তিনি ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় কাজ করেছেন। শুটিংয়ের একটি অংশের কাজও শেষ করে ফেলেছিলেন। তবে, এই বছরের জানুয়ারিতে তাঁর মৃত্যুর কারণে ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ বাকি রয়েছে বলে ছবির ঘনিষ্ঠ সূত্রের খবর। প্রশান্তের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি রয়েছে। তাই তাঁর মৃত্যুর কারণে টিমটি চরম সংকটে পড়েছে। নির্মাতারা প্রথমে তাঁর অংশের শুটিং পুনরায় শুরু করার কথা ভেবেছিলেন। টিম বর্তমানে বিকল্প উপায়গুলি বিবেচনা করছে। অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ ছবিতে চিত্রাঙ্গদা সিংও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।তবে এখনও নতুন তারিখ ঘোষণা করা হয়নি। এদিকে ২০২৭ সালের ঈদে মুক্তি পাবে সলমানের আরও একটি চলচ্চিত্র। যেটি তিনি দক্ষিণী পরিচালকের সঙ্গে সহযোগিতা করবেন। খবর অনুযায়ী, ছবিটিতে সালমানের বিপরীতে নয়নতারা অভিনয় করতে পারেন। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা