চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ননদের হাত ধরে বিমানবন্দরে ঐশ্বর্য, তাহলে কী তাঁদের সমস্ত ঝামেলা মিটল?

নিজস্ব প্রতিনিধি: গতকাল শেষ হয়েছে শিল্পপতি মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান। ৩ দিন ধরে আম্বানি দের এই অনুষ্ঠান মুগ্ধ করেছে গোটা দেশবাসীকে। টাকা থাকলে কী না হয়, সবটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মুকেশ আম্বানি। আন্তর্জাতিক তারকা থেকে বলিউড, সবাইকে জামনগরের ছাদের তলায় একত্রিত করলেন। কে না ছিলেন, অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের অনুষ্ঠানে! সাধারন তারকারা কোনও সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে তাঁদের বাড়ির বিয়েতে ডাকেন, কিন্তু আম্বানি পুরো মেটার সিইও মার্ক জুকারবার্গকেই ভারতে টেনে আনলেন। সঙ্গে বিল গেটস থেকে আল হাবি বি, ডোনাল্ড ট্রাম্প কন্যা প্রমুখ সকলেই উপস্থিত হয়েছিলেন অনন্ত রাধিকার প্রি ওয়েডিংয়ে। এছাড়াও গোটা বলিউড তো ছিলই।

গতকাল রাতে ৩ দিন ধরে আম্বানিদের অনুষ্ঠানে তারকাদের নানা কীর্তির ভিডিও ইনস্টাগ্রামে রাজত্ব করেছে। অনন্ত-রাধিকার বেকাপ ডান্সার হয়ে ওঠা, রাধিকার ওয়েলকামের সময় জাহ্নবী ফুল দিয়ে তাঁকে স্বাগত জানানো, পপ তারকা রিহানার সঙ্গে অভিনেত্রীদের আদিখ্যেতা, সবটাই এখন নেটপাড়ার মুচমুচে গসিপের বিষয়বস্তু। কিন্তু তাঁদের মধ্যে থেকেই গতকাল সবার চোখ টানল অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁর ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে তাঁর দুর্দান্ত বন্ডিং। মাস কয়েক ধরেই চর্চায় আছে যে, ঐশ্বর্যের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক ভাল নেই। অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর বিচ্ছেদের কথাও শিরোনাম হয়েছিল। এমনকি প্রথম থেকেই জল্পনা যে ঐশ্বর্যর সঙ্গে তাঁর ননদ শ্বেতা বচ্চন ও শাশুড়ি জয়া বচ্চনের কোনও বনিবনা নেই।

 

Aishwarya and Shweta seen together returning
byu/skyfullofstars19 inBollyBlindsNGossip

ঐশ্বর্যর জন্মদিন বা মেয়ে আরাধ্যার জন্মদিনেও বচ্চন পরিবারের কাউকে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। কিন্তু আম্বানিদের অনুষ্ঠান দেশবাসীর ধারণা একেবারে বদলে দিল। কারণ গতকাল আম্বানিদের বাড়ির অনুষ্ঠানে ননদ, শ্বশুর, শাশুড়ি এবং স্বামী-মেয়েকে নিয়ে একসঙ্গে আম্বানিদের অনুষ্ঠানে গেলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখান থেকে ফেরার পথে তাঁদের একটি ভিডিও নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছে। একটি ক্লিপে দেখা যাচ্ছে, ঐশ্বর্য এবং শ্বেতা মুম্বাইয়ের কালিনা বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় তাঁরা নিজেদেরকে সঙ্গে কথোপকথনে ব্যস্ত। এরপর অমিতাভ বচ্চন নাতনী আরাধ্যা বচ্চনের সঙ্গে বেরিয়ে আসেন, অভিষেক ঘনিষ্ঠভাবে ঐশ্বরিয়া এবং শ্বেতাকে অনুসরণ করেন। সেখানেই ননদ-বৌদির দুর্দান্ত বন্ডিংয়ের বিষয়টি উঠে আসে। গত বছর, প্যারিস ফ্যাশন সপ্তাহে, নভ্যা তার আত্মপ্রকাশ করেছিল, জয়া এবং শ্বেতা সামনের সারি থেকে তার জন্য উল্লাস করছেন। কিন্তু একই মঞ্চে ঐশ্বরিয়ার উপস্থিতি শ্বেতা তার ইনস্টাগ্রাম গল্প এবং পোস্টগুলিতে উল্লেখ করেননি।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ