৫৭ তম জন্মদিনে নিজেকে বিশেষ গাড়ি উপহার দিলেন অজয় দেবগন, দাম শুনলে চমকে যাবেন….

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মদিনকে স্মরণীয় করে তুলতে তারকাদের নানা আয়োজন থাকেই, তবে এবারে তা আরও এক ধাপ এগিয়ে নিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। ২ এপ্রিল নিজের ৫৭তম জন্মদিন উপলক্ষে তিনি নিজেকেই উপহার দিলেন এক বিলাসবহুল গাড়ি- নতুন মার্সিডিজ বেঞ্জ ভি ক্লাস। যা ইতিমধ্যেই সেলিব্রিটিদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

এই নতুন গাড়ির মাধ্যমে অজয় সেই বিশেষ গ্রাহকদের দলে নাম লিখিয়েছেন, যারা সদ্য ভারতে লঞ্চ হওয়া এই মডেলটি প্রথম দিকেই কিনেছেন। এর আগে হার্দিক পান্ডিয়া এবং শাহরুখ খানের মতো তারকারাও এই গাড়িটি নিজের সংগ্রহে যুক্ত করেছেন, ফলে এটি এখন সেলিব্রিটি মহলে একেবারে ট্রেন্ডিং। গাড়িটির এক্সট্রা লং হুইলবেস (৩,৪৩০ মিমি) একে এই সেগমেন্টে আলাদা করে তোলে। বিশাল আকারের সঙ্গে আধুনিক ডিজাইনের মেলবন্ধন, বোল্ড ফ্রন্ট গ্রিল এবং উন্নত এলইডি হেডলাইট গাড়িটিকে দিয়েছে নজরকাড়া উপস্থিতি।

আরও পড়ুন: যুদ্ধ গ্রাস করেছে শৈশবকে! গাজায় পুতুলের শেষকৃত্য খুদেদের, ভাইরাল ভিডিও দেখে বাকরুদ্ধ বিশ্ব 

এই গাড়ির চাকার উপর আছে এক চলমান বিলাসবহুল লাউঞ্জ। চার ও ছয় আসনের ভ্যারিয়েন্টে পাওয়া এই এমপিভির পিছনের সিটগুলোতে রয়েছে রিক্লাইনিং, ভেন্টিলেশন, হিটিং এবং ম্যাসাজের মতো প্রিমিয়াম সুবিধা। প্রযুক্তির দিক থেকেও এটি অত্যাধুনিক। দুটি ১২.৩-ইঞ্চি ডিসপ্লে, ওয়‍্যারলেস চার্জিং, অ্যাম্বিয়েন্ট লাইটিং, প্রিমিয়াম সাউন্ড সিস্টেমের পাশাপাশি অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট যাত্রাকে করে তোলে আরও আরামদায়ক।

নিরাপত্তার ক্ষেত্রেও কোনো খামতি নেই। মাল্টিপল এয়ারব্যাগ, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, লেন অ্যাসিস্ট ও ব্লাইন্ড স্পট মনিটরিংয়ের মতো ফিচার রয়েছে এতে। দামের দিক থেকে এই বিলাসবহুল গাড়ির এক্স-শোরুম মূল্য প্রায় ১.৪০ কোটি টাকা, যা রেজিস্ট্রেশন ও অন্যান্য চার্জ যুক্ত হয়ে আরও বেড়ে যায়। সব মিলিয়ে, অজয়ের জন্মদিন এবার হয়ে উঠল সত্যিই ‘লাক্সারি স্টেটমেন্ট’।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল