ভক্তকে ১২ লাখের BMW-বাইক উপহার অজিতের

এবার অজিতকে রাইডিং-এ সঙ্গ দেবে তাঁর সহ-রাইডার সুগত সতপতী। সেই কারণে এবার তিনি 12.5 লক্ষ টাকা দিয়ে একটি সুপারবাইক উপহার দিয়ে চমকে দিলেন৷

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় দক্ষিণী অভিনেতা অজিত কুমার দিন কয়েক আগেই বিশাল ঘোষণা করে জানান, খুব শীঘ্রই নেশাকে পেশায় বদল করছেন তিনি। অভিনেতার বাইকের প্রতি ভালোবাসা কারুরই অজানা নয়। বাইক চেপে দেশ-বিদেশ সফরের ছবি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা। গত বছরেই বাইক নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন অজিত। সুতরাং বাইক যেন তাঁর আবেগ। সম্প্রতি তিনি নিজের বাইক ট্যুরিং কোম্পানির নাম ঘোষণা করেন। ভারত ছাড়াও তিনি নেপাল, ভুটান, ইউরোপের বিভিন্ন অংশে বাইক রাইডে গিয়েছেন। আগামী নভেম্বরে আবারও বাইক ট্যুরে বেরোবেন অভিনেতা, তাই তিনি পরের ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এবার অজিতকে রাইডিং-এ সঙ্গ দেবে তাঁর সহ-রাইডার সুগত সতপতী। সেই কারণে এবার তিনি 12.5 লক্ষ টাকা দিয়ে একটি সুপারবাইক উপহার দিয়ে চমকে দিলেন৷ সুগত অজিতের সাম্প্রতিক নেপাল সফরে সাহায্য করেছিল। তাই কৃতজ্ঞতার জানাতে অভিনেতা তাঁকে একটি বাইক উপহার দিলেন। এই মাসের শুরুর দিকে, অজিত তাঁর বাইক ট্যুরে ভারত যাত্রা সম্পূর্ণ করেছেন। সুগত সতপতী মঙ্গলবার ইনস্টাগ্রামে গিয়ে প্রকাশ করেছেন যে তিনি অজিতের জন্য দুবার একটি বাইক সফরের আয়োজন করেছিলেন।

তাই তাঁকে কৃতজ্ঞতা জানাতে অভিনেতা 12.5 লক্ষ মূল্যের BMW সুপারবাইক উপহার দিয়েছেন।তিনি লিখেছেন, “গত বছরের শেষের দিকে আমি খুব ভাগ্যবান ছিলাম। মিঃ অজিথ কুমারের সঙ্গে যোগাযোগ করতে পেরে আমি সৌভাগ্যবান, যিনি তামিল চলচ্চিত্রের অন্যতম বড় সুপারস্টার। এছাড়াও একজন আগ্রহী বাইকার, আমরা সম্প্রতি ৬ মে নেপাল ও ভুটান সম্পন্ন করেছি। পুরো যাত্রায়, আমরা অনেক অবিস্মরণীয় স্মৃতি তৈরি করেছি, অবিশ্বাস্য মাইল যাত্রা করেছি, অনেক সুন্দর সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সাক্ষী হয়েছি।”

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের