পর্তুগালে রেসিং ইভেন্টের অনুশীলনের সময় বড়সড় দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন অজিত কুমার

৫৩ বছর বয়সী অভিনেতা এস্তোরিলে বড় মোটরস্পোর্ট ইভেন্টের প্রস্তুতি নিচ্ছেন। আসন্ন স্প্রিন্ট চ্যালেঞ্জের প্রশিক্ষণের নিতে গিয়েই এবার দুর্ঘটনার শিকার হলেন অজিত কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রেসিং ইভেন্টের জন্যে প্রশিক্ষণ নিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখিন দক্ষিণী সুপারস্টার অজিত কুমার। জানা গেছে, দ্রুতগতিতে অনুশীলনের সময়েই দুর্ঘটনার কবলে পড়েছেন অজিত কুমার। স্বল্পের জন্যে রক্ষা পেয়েছেন দক্ষিণী তারকা। কিন্তু তাঁর গাড়ি দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার অজিত কুমার, অভিনয়ের পাশাপাশি তিনি একজন বাইকপ্রেমীও বটে। মাঝে মধ্যেই বাইক নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েন অভিনেতা। বাইক নিয়ে বিদেশ সফরেও গিয়েছেন। এছাড়াও নানা দেশে আয়োজিত রেসিং ইভেন্টেও যোগ দেন অজিত কুমার। বর্তমানে পোর্তুগালে রয়েছেন অজিত কুমার। ৫৩ বছর বয়সী অভিনেতা এস্তোরিলে বড় মোটরস্পোর্ট ইভেন্টের প্রস্তুতি নিচ্ছেন। আসন্ন স্প্রিন্ট চ্যালেঞ্জের প্রশিক্ষণের নিতে গিয়েই এবার দুর্ঘটনার শিকার হলেন অজিত কুমার।

ট্র্যাকের বাইরে বেরিয়ে বিস্ফোরণ ঘটে তাঁর গাড়ির। নিমেষেই মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন অভিনেতা। কিন্তু তাঁর গাড়িটি চুরমার হয়ে যায়। জানা গিয়েছে, দুর্ঘটনার পরে অভিনেতাকে দ্রুত উদ্ধার করা হওয়ার কারণে তাঁর উল্লেখযোগ্য কোনও ক্ষতি হয়নি।তবে ঘটনার পর, প্রবীণ অভিনেতা নিজেই এটিকে ‘ছোট দুর্ঘটনা’ বলে বর্ণনা করেছেন এবং সকলেই নিরাপদে আছেন বলে জানিয়েছেন। দুর্ঘটনার পর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতা জানান, “আমরা আবারও ভালো সময় কাটাচ্ছি। আমরা একটি ছোট দুর্ঘটনার শিকার হয়েছি। ভাগ্যক্রমে, কারও কিছুই হয়নি। আমরা আবার গাড়ির দৌড়ে জয়ী হব। দুর্ঘটনার সময় আমাদের সমর্থনকারী বন্ধুদের আমরা ধন্যবাদ জানাতে চাই।”

তবে রেসিং প্রতিযোগীতার জন্যে প্রশিক্ষণ নিতে গিয়ে এই প্রথম দুর্ঘটনার শিকার হলেন না অজিত কুমার, এর আগে দুবাইয়ের একটি রেসিং প্রতিযোগিতার জন্যে অনুশীলনের সময়, তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানায় ধাক্কা খায়। এটিও একটি বড়সড় দুর্ঘটনা ঘটেছিল। সেখানেও অল্পের জন্যে প্রাণে বেঁচে যান অজিত কুমার। অজিত কুমারের সর্বশেষ ছবি ছিল ভিদামুয়ারচি। ছবিটি বক্সঅফিসে ঝড় তুলেছে। যেটি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি